আইপিএলে রিটেনশন ও আরটিএম পদ্ধতিতে কে থাকছে-কে যাচ্ছে, জানুন সম্ভাব্য তালিকা

এদিন রিটেনশন প্রক্রিয়া শেষ হবে। তারপরই জানা যাবে কারা কাকে ধরে রাখল ও কাদের রাইট টু ম্যাচ করে খেলাতে চাইছে। একনজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য দলগুলি কাকে রিটেন ও আরটিএম করতে চাইছে।

আইপিএলের এবছর একাদশতম বর্ষ হতে চলেছে। প্রথম দশ বছরে হাজারো রেকর্ড তৈরি হয়েছে আইপিএলে। টি২০ লিগ হিসাবে সারা ক্রিকেট বিশ্বের কাছে পয়লা পছন্দ হিসাবে উঠে এসেছে বিসিসিআই পরিচালিত এই টুর্নামেন্ট। এবছরও একই উন্মাদনা জারি থাকবে। এদিন রিটেনশন প্রক্রিয়া শেষ হবে। তারপরই জানা যাবে কারা কাকে ধরে রাখল ও কাদের রাইট টু ম্যাচ করে খেলাতে চাইছে। একনজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য দলগুলি কাকে রিটেন ও আরটিএম করতে চাইছে।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

দুই বছর সাসপেনশন কাটিয়ে ফেরত আসা চেন্নাই সুপার কিংস রিটেনশন করে ধরে রাখতে পারে এমএস ধোনি ও সুরেশ রায়নাকে। এছাড়া আরটিএম বা রাইট টু ম্যাচ করে খেলাতে পারে রবিচন্দ্রণ অশ্বিন, ব্রেন্ডন ম্যাককুলামস রবীন্দ্র জাদেজাকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আরসিবি এবছর নতুন করে ঝাঁপিয়ে পড়তে চলেছে আইপিএল জেতার লক্ষ্যে। রিটেনশন করে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সকে ধরে রাখার পাশাপাশি যুজবেন্দ্র চাহাল ও কেদার যাদবকে আরটিএম করে খেলাতে পারে আরসিবি।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

সিএসকে-র মতো রাজস্থান রয়্যালসও দুই বছরের সাসপেনশন কাটিয়ে ফিরতে চলেছে। স্টিভ স্মিথ ও অজিঙ্ক রাহানেকে রিটেনশন করে আরটিএম বা রাইট-টু-ম্যাচ করে খেলাতে পারে শ্যেন ওয়াটসনকে।

সানরাইজার্স হায়দ্রাবাদ

সানরাইজার্স হায়দ্রাবাদ

ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ানকে রিটেন করতে পারে সানরাইজার্স। রশিদ খান ও যুবরাজ সিংকে আরটিএম করতে পারে।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

ডেভিড মিলার ও অক্সর প্যাটেলকে ধরে রাখতে পারে কিংস ইলেভেন পাঞ্জাব। রাইট টু ম্যাচ করে খেলাতে নাম ঘোষণা করতে পারে গ্লেন ম্যাক্সওয়েল, ঋদ্ধিমান সাহাকে।

দিল্লি ডেয়ারডেভিলস

দিল্লি ডেয়ারডেভিলস

দিল্লি কোনওবার আইপিএল জেতেনি। দুবার সেমিফাইনালে উঠেছে। আইপিএল জিততে মরিয়া দিল্লি কাগিসো রাবাদা, ক্রিস মোরিস ও শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারে। আর আরটিএম করে খেলাতে পারে কুইন্টন ডি কক ও ঋষভ পন্থকে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

কেকেআর এবছর রবীন উথাপ্পা ও সুনীল নারিনকে ধরে রাখতে পারে। এছাড়া ক্রিস লিন ও মনীশ পাণ্ডেকে আরটিএম করে খেলাতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

অধিনায়ক রোহিত শর্মাকে রিটেন করতে পারে মুম্বই। এছাড়া হার্দিক পাণ্ডিয়া ও জসপ্রীত বুমরাহকেও ধরে রাখতে পারে। ক্রুণাল পাণ্ডিয়া ও কায়রন পোলার্ডকে আরটিএম করে খেলাতে পারে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+