দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল থেকে নাকি ব্রাত্য হতে পারেন ধোনি, কিন্তু কেন?

ক্রিকেট থেকে নিজের অবসরের মুহূর্ত কিছুটা পিছিয়ে দিলেও, মহেন্দ্র সিং ধোনি এখনও কী টিম ইন্ডিয়ায় ততটাই প্রাসঙ্গিক, এই প্রশ্ন আরও একবার উঠতে শুরু করেছে।

ক্রিকেট থেকে নিজের অবসরের মুহূর্ত কিছুটা পিছিয়ে দিলেও, মহেন্দ্র সিং ধোনি এখনও কী টিম ইন্ডিয়ায় ততটাই প্রাসঙ্গিক, এই প্রশ্ন আরও একবার উঠতে শুরু করেছে। কারণ, ধোনি নিজে আরও ক্রিকেট খেলতে চাইলেও, তাঁকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে রাখা নাও হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। তেমনটা হলে বুঝতে হবে যে ভারতীয় ক্রিকেটে সত্যিই ধোনি যুগের অবসান ঘটতে চলেছে।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি

১৫ সেপ্টেম্বর ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ১৮ সেপ্টেম্বর মোহালিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। বেঙ্গালুরুতে ২২ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

কবে দল নির্বাচন

কবে দল নির্বাচন

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলিরা দেশে ফেরার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল বাছা হবে বলে বিসিসিআই সূত্রে খবর। ৪ সেপ্টেম্বর দল ঘোষণা করবেন নির্বাচকরা।

 ধোনির সম্ভাবনা

ধোনির সম্ভাবনা

ওয়েস্ট ইন্ডিজকে আমেরিকা ও তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পর্যুদস্ত করেছে টিম ইন্ডিয়া। তিনটি ম্যাচই জিতেছে বিরাট কোহলি নেতৃত্বাধীন যুব দল। বিসিসিআই সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেই দলই ধরে রাখতে চাইছেন নির্বাচকরা। আর তা হলে এই দলে ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জায়গা না হওয়ার সম্ভাবনাই বেশি।

ধোনির পরিবর্তে পন্থ

ধোনির পরিবর্তে পন্থ

২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। সেই টুর্নামেন্টের দিকে তাকিয়ে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে তরুণ ঋষভ পন্থকেই গুরুত্ব দিতে চাইছে বিসিসিআই। ক্রিকেটের সব ফর্ম্যাটে ঋষভকে উপযোগী করে তুলতে, তাঁকে বেশি মাত্রায় খেলাতে চান দেশের ক্রিকেট নির্বাচকরা। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ঋষভের পারফরম্যান্সে নির্বাচকরা খুশি বলেই বিসিসিআই সূত্রে খবর।

তবে ধোনির অবসর?

তবে ধোনির অবসর?

কে কবে অবসর নেবেন, সেটা তাঁর নিজের ব্যাপার। কিন্তু নির্বাচকদের দল নির্বাচনের চূড়ান্ত স্বাধীনতা আছে বলে জানিয়েছেন বিসিসিআই-র এক কর্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+