মহেন্দ্র সিং ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার, আইপিএল খেলার সম্ভাবনা থাকছে?
মহেন্দ্র সিং ধোনি বাঁ পায়ের হাঁটুর চোট নিয়ে গোটা আইপিএল খেলেছেন। পায়ে শক্ত করে অত্যাধুনিক ব্যান্ডেজ বেঁধে মাঠে নেমেছেন। তা সত্ত্বেও উইকেটকিপিং করেছেন সাবলীলভাবেই। ব্যাটিংয়ের সময় দৌড়ানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল।
বেশিরভাগ সময়ই ধোনি আটে ব্যাট করতে নেমে বড় শট খেলারই চেষ্টা চালিয়ে গিয়েছেন। সোমবার মধ্যরাতের পর আইপিএল ফাইনাল শেষ হয়েছে। এরপর তিনি আমেদাবাদ থেকেই মুম্বই পৌঁছন। আজ মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে সফলভাবেই।

ধোনি তাঁর হাঁটুর অবস্থা দেখাতে যান খ্যাতনামা স্পোর্টস অর্থোপেডিক সার্জেন ডা. দীনশ পারডিওয়ালাকে (Dr Dinshaw Pardiwala)। তিনি বিসিসিআইয়ের মেডিক্যাল প্যানেলেও রয়েছেন। ঋষভ পন্থ ভারতের একাধিক ক্রিকেটারের অস্ত্রোপচার সফলভাবেই করেছেন তিনি।
চেন্নাই সুপার কিংসের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। তিনি ভালোই রয়েছেন। দু-একদিনের মধ্যে ছেড়েও দেওয়া হবে। আপাতত কয়েকদিন তিনি বাড়িতে বিশ্রাম নেবেন। তারপর শুরু হবে রিহ্যাব।

একটি সর্বভারতীয় দৈনিকের দাবি, আজ সকালেই ধোনির অস্ত্রোপচার হয়েছে। কিহোল সার্জারির মাধ্যমে ধোনির হাঁটুতে অর্থোস্কোপিক রিপেয়ার হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। ধোনির পুরো ফিট হতে যে সময় লাগবে তাতে আইপিএলে খেলতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
He is MS Dhoni,
— Varun_Chaudhary^ورون🪴 (@imvarun2023) June 1, 2023
He is Showing Bhagwad Geeta which is based on Yadhuvanshi Shri Krishna.
With this picture Dhoni is giving a statement to all the parties that Sanatan dharma doesn’t teach us to hate any dharma.
it teaches us to promote kindness and peace among all religions. 💙🇮🇳 pic.twitter.com/omyDKlFOiO
এদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনির একটি ছবি। যাতে দেখা যাচ্ছে মুম্বইয়ে হাঁটুর চোট দেখাতে যাওয়ার আগে গাড়িতে বসা সহাস্য ধোনির হাতে রয়েছে শ্রীমদ্ভাগবৎগীতা। ধোনি এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবার খেতাব জিতিয়েছেন। সেই সঙ্গে আগামী আইপিএলে খেলার আভাসও দিয়েছেন।

তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বলেন, পরিস্থিতি অনুযায়ী ধন্যবাদ জানিয়ে অবসর নেওয়ার এটাই সেরা সময়। ৯ মাস কঠোর পরিশ্রম করে পরের আইপিএল খেলার কাজ বেশ কঠিন। তবে সিএসকে ভক্তদের থেকে যে ভালোবাসা পেয়েছি তাতে আরেকটা মরশুম খেলতে পারলে সেটা আমার তরফে তাঁদের একটা উপহার হবে।

ধোনি জানিয়েছেন, সমর্থকরা যেভাবে তাঁর নামে জয়ধ্বনি দিয়েছেন তার সঙ্গে তিনি চেন্নাইয়ে পরিচিত। কিন্তু আমেদাবাদের স্টেডিয়ামেও তেমনটা হওয়ায় তাঁর চোখে জল এসে গিয়েছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে থিতু করে নেন। ধোনির কথায়, আমার খেলার ধরনের সঙ্গে সমর্থকরাএকাত্ম অনুভব করেন। তাঁরা আমার মতো খেলতে পারার কথা ভাবেন।
তাঁর খেলায় অর্থোডক্স কিছু নেই, সব কিছু স্বাভাবিক রেখেই খেলেন বলে জানিয়েছেন মাহি। অবসররে বিষয়টি সম্পূর্ণরূপে ধোনিরই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিএসকে সিইও। ক্রিকেট ছাড়লেও তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই যুক্ত থাকবেন বলে আগেই ঘোষণা করেছেন ধোনি।












Click it and Unblock the Notifications