রাঁচিতে পৌছতেই নিজের মেজাজে ধোনি, ফের চালক হলেন টিম ইন্ডিয়ার - দেখুন ভিডিও
রাঁচিতে ভারতীয় দল পৌঁছনোর পর এয়ারপোর্টের বাইরে দলের কয়েকজন সতীর্থকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন এমএস ধোনি। ধরা পড় ভিডিওতে।
রাঁচি শহরে তিনি বেড়ে উঠেছেন। চেনেন হাতের তালুর মতো। গত দেড় দশকে যখন যখনই রাঁচি খেলতে এসেছে ভারত, মহেন্দ্র সিং ধোনিকে অন্যরূপে দেখা গিয়েছে। এই বারও টিম ইন্ডিয়া রাঁচি বিমানবন্দরে পৌঁছতেই ধোনিকে দেখা গেল টিম ইন্ডিয়ার ড্রাইভারের ভূমিকায়। দলের সতীর্থদের নিজের গাড়িতে চাপিয়ে নিজেই ড্রাইভ করে নিয়ে চললেন।
রাঁচিতে আসলে ধোনি শুধু টিম ইন্ডিয়ার খেলোয়াড়ই নন, তিনি একই সঙ্গে যেন আয়োজকও। ম্য়াচ সুষ্ঠুভাবে হওয়ার দায়িত্বও যেন তাঁর। সেইরকমই পাল্টা ধোনির প্রতিও একটা অধিকার বোধ রয়েছে রাঁচির। এই শহরে ম্যাচের সময় এর আগেও পাগলামী করতে দেখা গিয়েছে ধোনিকে। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন ম্য়াচের দিন স্টেডিয়ামে এসেছিলেন 'হ্যামার এইচটু' চালিয়ে।
| |
চালক ধোনি
এয়ারপোর্টের বাইরে টিম ইন্ডিয়া আসতেই ঋষভ পন্থ, কেদার যাদব-সহ কয়েকজনকে নিজের গাড়িতে তুলে নেন ধোনি।
|
ধোনির বৈড়িতে নৈশভোজ
বুধবার রাতে বাড়িতে পুরো টিম ইন্ডিয়াকে নৈশভোজে আমন্ত্রণ জানান মহেন্দ্র সিং ও সাক্ষী ধোনি।
|
ঘরের ছেলের ঘরে ফেরা
বিমান বন্দরেই ধোনিকে বরণ করে নেয় তাঁর শহর।

টিমবাসও চালিয়েছেন ধোনি
নিজের আত্মজীবনী '২৮১ অ্যান্ড বিয়ন্ড'-এ ভিভিএস লক্ষ্মণ জানিয়েছিলেন ২০০৮ সালে ভারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন সদ্য অধিনায়ক হওয়া ধোনি দিল্লিতে স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত ভারতীয় দলের টিমবাস চালিয়েছিলেন। এবার টিমবাস না চালালেও ফের একবার দলের চালকের ভূমিকা নিলেন তিনি।












Click it and Unblock the Notifications