৩৭-এ পা! জন্মদিনে আট থেকে আশির শুভেচ্ছায় ভাসলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়কদের অন্যতম। এমন কোনও আইসিসি ট্রফি নেই যা ধোনি জেতেননি। এদিন ক্যাপ্টেন কুল ৩৭ বছরে পা দিলেন।

মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়কদের অন্যতম। এমন কোনও আইসিসি ট্রফি নেই যা ধোনি জেতেননি। এদিন ক্যাপ্টেন কুল ৩৭ বছরে পা দিলেন। কার্ডিফে ভারত হেরে যাওয়ার পর কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হলেও ধোনির জন্মদিনের সেলিব্রেশনে ফের একবার ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। একইসঙ্গে সারা বিশ্বের ধোনি ভক্তরা স্যোশাল মিডিয়া ছাপিয়ে অভিনন্দন জানিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সারা বিশ্ব কীভাবে প্রিয় নায়ককে ভালোবাসা জানাচ্ছে।

বিসিসিআইয়ের শুভেচ্ছা

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে ধোনিকে।

রায়নার শুভেচ্ছা

ধোনির সবচেয়ে কাছের সতীর্থ তথা বন্ধু রায়নাও সাতসকালেই শুভেচ্ছা জানিয়েছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের শুভেচ্ছা

মাঠে প্রতিপক্ষ হলেওমুম্বই ইন্ডিয়ান্সের তরফে ধোনিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসও ক্যাপ্টেন কুলকে টুইটে শুভেচ্ছা জানিয়েছে।

কাইফের শুভেচ্ছা

একসময়ের সতীর্থ ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও।

শোয়েবের শুভেচ্ছা

পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতারও ধোনিকে টুইটে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সুদর্শনের শুভেচ্ছা

বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকও ধোনিকে শুভেচ্ছা জানাতে স্যান্ড আর্ট বানিয়েছেন বিশেষ ভাবে।

সচিনের শুভেচ্ছা

ক্রিকেট ঈশ্বরও ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

কোহলির শুভেচ্ছা

সস্ত্রীক বিরাট কোহলিও ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। টিম হোটেলে ছোট অনুষ্ঠানেও তারকা দম্পতি হাজির ছিলেন।

শুভেচ্ছায় সিএসকে

ধোনির আইপিএল দল সিএসকে সবার প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+