চেন্নাইয়ের ড্রেসিংরুমে নতুন অতিথি কে, জেনে নিন

ঘরের মাঠে ম্যাচ শেষে সারমেয়কে নিয়ে চেন্নাই ড্রেসিংরুমে ঢুকলেন মহেন্দ্র সিং ধোনি। সারমেয়কে নিয়ে ধোনির ড্রেসিংরুমে ঢোকার ভিডিও টুইটারে পোস্ট করা হয় চেন্নাই সুপার কিংসের টুইটার হ্যান্ডেলে।

মহেন্দ্র সিং ধোনির সারমেয় প্রীতি সকলেরই জানা। বহু বার নিজের পোষ্যর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। শুধু নিজের পোষ্যই নয়, সারমেয় দেখলেই নিজে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বোলাতেও দেখা গিয়েছে ধোনিকে।
ফের একবার সেই দৃশ্যই দেখা গেল চলতি আইপিএলে।

চেন্নাইয়ের ড্রেসিংরুমে নতুন অতিথি কে, জেনে নিন

ঘরের মাঠে ম্যাচ শেষে একটি সারমেয়কে সঙ্গে নিয়ে ড্রেসিংরুমে ঢোকেন ধোনি। তবে, সেই সারমেয় ধোনির পোষ্য কি না সেই বিষয়ে কোনও কিছু জানা সম্ভব হয়নি। কিন্তু দেখে মনে হচ্ছে ওটা গোল্ডেন রেট্রিভার, প্রিন্স। যাকে ২০১৩ সালে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশানের কাছ থেকে দত্তক নিতে চেয়েছিলেন ধোনি।

ধোনির সঙ্গে সেই সারমেয়র ড্রেসিংরুমে যাওয়ার একটি ভিডিও টুইটারে আপলোড করে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে ধোনির সঙ্গে যাওয়া সারমেয়টিকে আদর করছেন চেন্নাই সুপার কিংসের টিম মেম্বার দীপক চাহার এবং ড্রেসিংরুমের ভিতর তার মাথায় হাত বোলাতে দেখা যায় শেন ওয়াটসনকে।

'My friend is here!' 😍🐶🦁💛#Thala with a cute #vaalu. 😋 #WhistlePodu @msdhoni pic.twitter.com/DTDe7srhVx
— Chennai Super Kings (@ChennaiIPL) May 6, 2018

শুধু ড্রেসিংরুমের ভিতরই নয়, মাঠের মধ্যেও ধোনির সঙ্গে ওই সারমেয়র একটি ছবি পোস্ট করে সিএসকে কর্তৃপক্ষ।

এই মুহূর্তে দশ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস।

Cute and Gethu in one picture. #CanineLove #WhistlePodu #CSKvRCB pic.twitter.com/nXlXCsCGw5
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2018

চলতি আইপিএলে ১০ ম্যাচ খেলে ধোনির ঝুলিতে আছে ৩৬০ রান। স্ট্রাইক রেট ১৬৫.৮৯। এখনও পর্যন্ত ২০১৮ আইপিএলে ১৯টি চার এবং ২৭টি ছয় মেরেছেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+