পর্দার ধোনির মৃত্যু মেনে নিতে পারেননি ধোনি! 'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'-র আর সিকুয়াল নয়!

পর্দার ধোনির মৃত্যু মেনে নিতে পারেননি ধোনি! 'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'-র আর সিকুয়াল নয়!

কাই পো চে দিয়ে বলিউডে যাত্রা শুরু, এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি দিয়ে বিশ্বমঞ্চে পরিচয়। নিজেকে উজার করে দিয়ে পর্দায় ধোনিকে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত সিং রাজপুত। বড় পর্দার সেই ধোনি আজ না ফেরার দেশে।

ভাতৃবিয়োগের আঘাত পেয়েছেন ধোনি

ভাতৃবিয়োগের আঘাত পেয়েছেন ধোনি

রবিবার সুশান্তের মর্মান্তিক পরিণতির খবর পাওয়া পর থেকে মর্মাহত দেশের প্রাক্তন অধিনায়ক ধোনি। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট না করার কারণে মাহির ভেঙে পড়া নিয়ে চর্চা চলছে। বন্ধু অরুণ পাণ্ডে অবশ্য জানিয়েছেন বন্ধু বিয়োগ নয়, সুশান্তের ছেড়ে চলে যাওয়া একেবার ভাতৃবিয়োগের মতো আঘাত পেয়েছেন ধোনি।

'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'-র আর সিকুয়াল নয়!

'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'-র আর সিকুয়াল নয়!

সেই সঙ্গে এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরির প্রযোজক অরুণ পাণ্ডে এও জানিয়েছেন,ধোনির বায়োপিকের সিকুয়্যাল নিয়েও সুশান্তের সঙ্গে কথা হয়েছিল। প্রোজেক্ট এক্ষুণি না তৈরি হলেও ভবিষ্যতে হবে, এই ভেবে সুশান্তের সঙ্গে আলোচনা হয়। বলিউডের রাজপুতের এমন মৃত্যুতে আর সিকুয়্যাল নিয়ে ভাবা হবে না বলে জানিয়েছেন অরুণ পাণ্ডে।

ধোনিকে ইমপ্রেস করেছিলেন সুশান্ত

ধোনিকে ইমপ্রেস করেছিলেন সুশান্ত

এখানেই না থেমে সুশান্তকে নিয়ে অরুণ আরও জানিয়েছেন, 'ধোনিকে ইমপ্রেস করে দিয়েছিলেন সুশান্ত। ক্রিকেটার ধোনির চরিত্র করতে এসে এই খেলার প্রতি সুশান্তের অধ্যবসায় দেখে ধোনি মুগ্ধ হন। পিঠে একবার চোট লেগেছিল। ক্রিকেটারদের খেলতে গেলে এই স্ট্রেন হওয়া স্বাভাবিক। রিহ্যাবের প্রতিটি নিয়ম মেনে এক সপ্তাহ নিজেকে ফিট করে ফের অনুশীলন শুরু করেন সুশান্ত। কোনও চরিত্র করতে গেলে সেই চরিত্রের প্রতি ভালোবাসা ও নিজের কাজের জন্য সুশান্তের যে কোনও পর্যায় পর্যন্ত পরিশ্রম করার তাগিদ দেখে ধোনি মুগ্ধ হয়েছিলেন। '

সুশান্তের উপর রেগেও গিয়েছিলেন ধোনি

সুশান্তের উপর রেগেও গিয়েছিলেন ধোনি

ধোনির বায়োপিক প্রযোজক ও মাহির এজেন্ট কাম বন্ধু অরুণ আরও বলেন, 'সুশান্তের সঙ্গে সিনেমার কারণে ১৮ মাস ছিলাম। এই সময়ে ধোনির সঙ্গে যখনই সুশান্তের দেখা হয়েছে মাহিকে প্রশ্ন করেই যেত। একদিন ধোনি বিরক্ত হয়ে সুশান্ত আর প্রশ্ন করলে তাঁর সঙ্গে কথা বলা বন্ধ রাখবেন বলে জানিয়েছিলেন। উত্তরে সুশান্ত বলেন মাহি ভাই তোমাকে সারা ভারত চেনে, তোমার চরিত্রে অভিনয় করতে গেলে আমাকে তোমার সব কিছু জানতে হবে। ধোনি নিজেও এমন উত্তরে হেসে ফেলেছিলেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+