Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-Maldives: বয়কট মলদ্বীপ নিয়ে সরব ক্রিকেটাররাও, ধোনির মুখেও ভারত ভ্রমণের কথা

বয়কট মলদ্বীপ বিতর্ক ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে এই বিষয়ে সরব হয়েছেন বলিউডের একাধিক সেলিব্রিটি। এমনকি সচিন তেন্ডুলকরও ভারতের সমুদ্র সৈকতের সৌন্দর্য নিয়ে রবিবারই সমাজমাধ্যেম পোস্ট করেন। এমনকি বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়না, যুবরাজ সিংরা এই বিষয়ে সরব হয়েছেন। এই প্রেক্ষাপটে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মহেন্দ্র সিং ধোনি।

সম্প্রতি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর ও সেখানের পর্যটনকে প্রচারের পরেই মলদ্বীপের তিন মন্ত্রী কুৎসিত মন্তব্য করে বসেন। তারপর থেকেই জলঘোলা শুরু হয়েছে। দেশের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন বলিউডের অভিনেতা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা।

India-Maldives

সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড শুরু হয়েছে বয়কট মলদ্বীপ। এই প্রেক্ষাপটে মহেন্দ্র সিং ধোনির একটি একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে।তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নাকি পুরানো সেটা নিয়ে প্রশ্ন আছে। সেখানে ক্যাপ্টেন কুলকে মন্তব্য করতে শোনা গিয়েছে, 'আমি অনেক সফর করেছি, কিন্তু সেটা ছুটিতে ভ্রমণ নয়। ক্রিকেটার জীবনে আমি খুব বেশিতে ছুটিতে ভ্রমণ করার সুযোগ পায়নি। আমি মূলত ক্রিকেট খেলার জন্য বিভিন্ন দেশে গিয়েছি। কিন্তু সেখানে ঘোরার সুযোগ খুব কমই পেয়েছি।'

একইসঙ্গে ধোনি মন্তব্য করেন, 'আমি যখন ভারতের হয়ে ক্রিকেট খেলতাম, সিরিজ বা টুর্নামেন্ট শেষ হলে চলে আসতাম। খুব বেশি মজা করার সুযোগ ছিল না। আমার স্ত্রী খুব ঘুরতে ভালোবাসে। আমরা এখন আমরা সময় পেলেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। তবে আমরা ভারত থেকেই সেটা শুরু করতে চাই। এখানে অনেক ভালো ভালো বেড়ানোর জায়গা আছে। অন্যত্র যাওয়ার আগে ভারতের সুন্দর জায়গা গুলো ঘরতে চাই।'


বয়কট মলদ্বীপ আবহে ধোনির এই বক্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগে‌নি। বলিউডের তারকা যখন ভারতের দ্বীপগুলিতে বেড়ানোর পরামর্শ দিচ্ছেন, তখন ধোনির একই সুরে ভারত ভ্রমণের কথাই বললেন।

এরআগে ক্রিকেটারদের মধ্যে যুবরাজ, রায়না, শেহওয়াগরা মলদ্বীপের নেতাদের ভারতকে নিয়ে অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। সকলেই আওয়াজ তুলেছেন, বিদেশের বদলে দেশের দ্বীপগুলোতে যান। অক্ষয় কুমার থেকে সলমন খান, জন আব্রাহাম থেকে শ্রদ্ধা কপূর, সকলেরই দাবি ছিল একটাই-বয়কট করা হোক মলদ্বীপকে।

ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাজনক মন্তব্য করার অভিযোগে রবিবারই তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মলদ্বীপ সরকার। 'বয়কট মলদ্বীপ' ট্রেন্ডের মধ্যেই মলদ্বীপ যাওয়ার সব বিমানের বুকিং করে দিয়েছে একটি ভ্রমণ সংস্থা। ওই ট্যুর সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং স্থগিত দেওয়া হচ্ছে। আর পরিবর্তে লাক্ষাদ্বীপ ট্যুরের উপর জোর দিচ্ছে ওই সংস্থা। সংস্থার পক্ষ 'চলো লাক্ষাদ্বীপ' স্লোগানও তোলা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+