স্বপ্নের দৌড় অব্যাহত! নির্বাসন কাটিয়ে ফিরেই আইপিএল ফাইনালে চেন্নাই

ধোনির নেতৃত্বে একাদশতম সংষ্করণে খেলতে নেমেই ফের প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে সরে গেল চেন্নাই।

স্বপ্নের দৌড় অব্যাহত রাখল চেন্নাই সুপার কিংস। আগের দুবছর বেটিং কেলেঙ্কারি কারণে আইপিএল থেকে নির্বাসিত ছিল চেন্নাই। তবে ধোনির নেতৃত্বে একাদশতম সংষ্করণে খেলতে নেমেই ফের প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে সরে গেল চেন্নাই। এই নিয়ে মোট সাতবার চেন্নাই আইপিএল ফাইনালে উঠল।

নির্বাসন কাটিয়ে ফিরেই আইপিএল ফাইনালে চেন্নাই

এদিন সানরাইজার্স হায়দরাবাদের করা ১৩৯ রান তাড়া করে ২ উইকেটে জয় পেল চেন্নাই। হারা ম্যাচ জিতিয়ে ৬৭ রানে অপরাজিত থাকলেন ফ্যাফ ডু প্লেসি। প্রথম দল হিসাবে ফাইনালে চলে গেল তামিলনাড়ুর দল।

২০০৮ সাল থেকে শুরু করে ২০১৫ পর্যন্ত আট বারের মধ্যে ছয়বার ফাইনাল খেলে ২০১০ ও ২০১১ সাল এই দুবার ফাইনাল জিতেছে চেন্নাই। বাকী চারবার হারতে হয়েছে।

২০০৮ সালে রাজস্থানের বিরুদ্ধে খেলে হারে চেন্নাই। ২০১০ সালে মুম্বই ও ২০১১ সালে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলে আইপিএল জেতে চেন্নাই। এরপরে ২০১২ ও ২০১৩ সালেও পরপর ফাইনালে উঠেছিল চেন্নাই। তবে কলকাতা ও মুম্বইয়ের কাছে হারতে হয়েছে।

এরপরে ২০১৫ সালে ফের চেন্নাইকে ফাইনালে তোলেন এমএস ধোনি। তবে এবারও মুম্বইয়ের কাছে হারতে হয়। ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই দল আইপিএল থেকে সাসপেন্ড ছিল। তবে এবার ফিরে এসেই ফের সবার আগে ফাইনালে উঠে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+