সেনার পোশাকে ধোনির 'ম্যায় পল দো পল কা শ্যায়র হু' গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সেনার পোশাকে ধোনির 'ম্যায় পল দো পল কা শ্যায়র হু' গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি অনুপ্রবেশ নিয়ে জারি থাকা চাপা উদ্বেগের মধ্যেই কাশ্মীরের পরিবেশ কিছুটা হালকা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনির গানে। গোটা দেশ যখন মহান কিশোর কুমারের জন্মদিন পালন করতে ব্যস্ত, ঠিক সেই সময় ভারতীয় সেনা পোশাকে মাইক হাতে ধোনির গাওয়া স্বনামধন্য মুকেশের 'ম্যায় পল দো পল কা শ্যায়র হু' গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর সুরেলা কণ্ঠ অর্জন করেছে লাখো লাইক ও কমেন্ট।

সেনার পোশাকে ধোনির ম্যায় পল দো পল কা শ্যায়র হু গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট খেলতে এই মুহূ্র্তে আমেরিকা ও ক্যারিবিয়ান সফরে রয়েছে। বিশ্বকাপের বিপর্যয় ও অবসর জল্পনা কাটিয়ে এমএস নিজেই এই সফর থেকে সরে দাঁড়ান। ভারতীয় দলে খেলার সুযোগ করে দেন ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটারদের। তিনি নিজে ক্রিকেট থেকে অনেক দূরে কাশ্মীরে ভারতীয় সেনার প্যারা মিলিটারি ফোর্সের প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে ট্রেনিং নিতে ব্যস্ত।

কাকতালীয়ভাবে এর মধ্যেই পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় জম্মু-কাশ্মীরে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে। জঙ্গি নাশকতার আশঙ্কায় বাতিল করা হয়েছে অমরনাথ যাত্রা। পর্যটকদের কাশ্মীর ছাড়ার আবেদন জানিয়েছে সরকার। কাশ্মীরে মোতায়েন থাকা ভারতীয় সেনা জওয়ানদের যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">How pleasing is this! 😍❤️<a href="https://twitter.com/hashtag/MSDhoni?src=hash&ref_src=twsrc%5Etfw">#MSDhoni</a> <a href="https://t.co/0gasXKRZXc">pic.twitter.com/0gasXKRZXc</a></p>— Rea Dubey (@readubey) <a href="https://twitter.com/readubey/status/1157673418344452096?ref_src=twsrc%5Etfw">August 3, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সেই গুরু-গম্ভীর পরিস্থিতির মধ্যেই কাশ্মীরে ভারতীয় সেনাদের এক অনুষ্ঠানে যোগ দেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। সেখানেই এক প্রশ্নোত্তর পর্বে মাহিকে গান গাওয়ার জন্য অনুরোধ করেন জওয়ানরা। সেই অনুরোধ ফেলতে পারেননি ভারতের ক্রিকেটীয় লেজেন্ড। ভারতীয় সেনা পোশাকে মাইক হাতে ধোনির গাওয়া স্বনামধন্য মুকেশের 'ম্যায় পল দো পল কা শ্যায়র হু' গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর সুরেলা কণ্ঠ অর্জন করেছে লাখো লাইক ও কমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+