মহেন্দ্র সিং ধোনির আগ্রাসী ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল, চেন্নাই সুপার কিংসকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী হেডেনের

চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনিকে একের পর এক ছক্কা মারতে দেখে আপ্লুত ভক্তরা। শেষ আইপিএল ধোনি স্মরণীয় করে রাখতে চাইবেন বলে বিশ্বাস ম্য়াথু হেডেনের।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৩১ মার্চ আমেদাবাদে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের চিপকে এখন চলছে মহেন্দ্র সিং ধোনির দলের প্রস্তুতি শিবির। সেখানেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গেল সিএসকে অধিনায়ককে। তাঁকে এবং তাঁর দলকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণীও করলেন ম্যাথু হেডেন।

ঘুরে দাঁড়ানোর লড়াই

ঘুরে দাঁড়ানোর লড়াই

গত বছর চেন্নাই সুপার কিংস প্লে-অফে উঠতে পারেনি। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে পরপর ম্যাচ হারার পর অধিনায়কত্বের দায়িত্ব ফের গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির কাঁধে। তাতে সিএসকে জয়ের মুখ দেখলেও প্লে-অফে যাওয়ার পক্ষে তা যথেষ্ট ছিল না। ২০২০ সালের আইপিএলেও প্লে-অফের আগেই ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও তার পরের বছর চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির দল। সেই ধারা অব্যাহত রাখতে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া সিএসকে।

মাহির ছক্কা

প্রতিবারই আইপিএল শুরুর আগে থেকেই অনুশীলন শুরু করে দেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবারও ব্যতিক্রম হয়নি। রাঁচিতে ফিটনেস চর্চার পাশাপাশি ব্যাট হাতে নেমে পড়েছিলেন। চেন্নাই পৌঁছে এখন নিয়মিত অনুশীলন সারছেন মাহি। চেন্নাই সুপার কিংসের পোস্ট করা ভিডিওয় দেখা গিয়েছে, বিভিন্ন বোলারের বিরুদ্ধে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ধোনি। ক্যাপ্টেন কুলের এমন ছন্দে থাকা আশ্বস্ত করছে সিএসকে ভক্তদের।

ধোনির শেষ মরশুম নিয়ে জল্পনা

সরকারিভাবে কোনও সত্যতা স্বীকার করা না হলেও সবকিছু ঠিকঠাক চললে এটিই মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটার হিসেবে শেষ মরশুম হতে চলেছে। ফলে ধোনি নিজেও চাইবেন মাথা উঁচু করেই বিদায় নিতে। করোনাকাল কাটিয়ে এবার আইপিএল ম্যাচ হবে চেন্নাইয়ে। ধোনি বলেছিলেন, তাঁর বিদায়ী ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন না ক্রিকেট-ভক্তরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন স্টার স্পোর্টসে বলেছেন, আমার ধারণা এই বছর মহেন্দ্র সিং ধোনি ও তাঁর দল যেভাবে সেলিব্রেট করতে চলেছে তা আগে কখনও হয়নি। আমার বিশ্বাস, মহেন্দ্র সিং ধোনির এটিই শেষ মরশুম হতে চলেছে। তিনি চাইবেন ফ্যানেদের সামনে স্বমহিমায় বিরাজ করতে। সমর্থকরাও চাইবেন, ধোনি চেনা ছন্দেই থাকুন এবারের আইপিএলে।

হেডেনের ভবিষ্যদ্বাণী

হেডেনের ভবিষ্যদ্বাণী

হেডেন মনে করছেন, চেন্নাইয়ে চেন্নাইকে হারানো খুবই কঠিন। তিনি বলেন, ভারতের সব মাঠে আইপিএল ফিরছে। চিপক স্টেডিয়ামে ইয়েলো আর্মি বিপুল সংখ্যায় হাজির থাকবেন। এই সমর্থকদের সামনে চেন্নাই সুপার কিংসকে হারানো অন্যান্যবারের মতো এবারও খুব কঠিন হবে। আইপিএলে হোম ম্যাচে তাদের রেকর্ড নিঃসন্দেহে সেরা। এই স্টেডিয়াম সিএসকের কাছে দুর্গ। মহেন্দ্র সিং ধোনি এবার শেষবার নেতৃত্ব দেবেন বলে আমার ধারণা। ফলে চিরস্মরণীয় কিছু মুহূর্তের সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা। ধোনি আইপিএল খেলে যাচ্ছেন চিপকে শেষবার ভক্তদের বিদায় জানাবেন বলেই। ফলে দর্শকরা বিপুল পরিমাণে হাজির থেকে যে মাঠ ভরাবেন তা নিয়ে কোনও সংশয় নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+