MS Dhoni: নাচের পর গানেও হিট, ঋষভ পন্থের সঙ্গে সুরের ছন্দে মাতিয়ে দিলেন ধোনি, দেখুন ভিডিও

আইপিএল শুরুর আগে ভিন্ন মুডে মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইতে জোর কদমে চলেছে সিএসকের প্রস্তুতি। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক সিএসকে শিবির থেকে সাময়িক বিরতি নিয়ে পৌছে দিয়েছেন দেরাদুনে। সেখানে ঋষভ পন্থের বোনের বিয়েতে উপস্থিত হয়েছে। নাচে-গানে বিবাহ আসর মাতিয়ে রেখেছেন ধোনি।

সাক্ষী পন্থ ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। লন্ডনে হয়েছিল বাগদান অনুষ্ঠান। মঙ্গলবার থেকে শুরু বিবাহের মূল অনুষ্ঠান। প্রথম দিন হয়েছিল সংগীত। বুধবার বিবাহ সম্পন্ন হল পন্থের বোনের। প্রথম দিনে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে নেচেছিলেন ধোনি। এবার পন্থের সঙ্গে একসঙ্গে গানও গাইলেন ধোনি। পন্থের সঙ্গে গলা মিলিয়ে বলিউডের বিখ্যাত গান তু জানে না গাইলেন ধোনি। মাহির সঙ্গীত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ms dhoni

এই বিবাহ অনুষ্ঠানে বিরল দৃশ্য দেখা গেল। এক ফ্রেমে ধরা দিলেন গম্ভীর ও ধোনি। সোমবার দুবাই থেকে দেশে ফিরে বুধবারই পন্থের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত হলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এই অনুষ্ঠানে ফের কাছাকাছি দেখা গেল ধোনি ও গম্ভীরকে। শুধু কাছাকাছি এলেনই না এক ফ্রেমে দেখা গেল ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সফল তারকাকে।

ভারতের দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের বোনের বিয়ে। মুসৌরিতে যে অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেল ধোনি ও গম্ভীরকে। তাদের শীতল সম্পর্ক সরাই জানা। যদিও দুই তারকাকে ফের কাছাকাছি দেখে ভক্তরা খুশি প্রকাশ করেছেন। পন্থের বোন ও তাঁর স্বামীর সঙ্গে হাসিমুখে একসঙ্গে ছবির পোজ দেন গম্ভীর ও ধোনি।

এই বিবাহ অনুষ্ঠানে একেবারেই ভিন্ন মেজাজে দেখা গিয়েছিল ধোনিকে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, দমাদম মস্ত কলন্দর' গানের তালে তালে নাচছেন ধোনি। । আর সেই ভিড়ের মধ্যেই গোল হয়ে নাচছেন ঋষভ, ধোনি এবং রায়না। 'ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেননি।


আসলে পন্থের সঙ্গে ধোনির খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। এবার পন্থের বোনের বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েও চুটিয়ে মজা করলেন ধোনি। সঙ্গে পেলেন ঘনিষ্ঠ বন্ধু রায়নাকে। বোনের বিয়েতে পুরো দমে কাজ করতে দেখা গেল পন্থকে। তিনি সব দিক সামলেছেন। আইপিএলের প্রস্তুতির শুরুর আগেই পারিবারিক দায়িত্ব পুরোদমে পালন করলেন পন্থ।

সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটার হিসেবে ২০০৭ টি২০ বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ের পর এবার গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হিসাবে জিতলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ধোনির মতোই গম্ভীরের ঝুলিতেও তিনটি আইসিসি খেতাব। ফলে সাফল্য যে তাঁরও মোটেও কম নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+