গুরু ধোনির কাছে কী টিপস নিলেন শিষ্য ঈশাণ, দেখুন ভিডিও
মুম্বই বনাম চেন্নাই ম্যাচ শেষে ঈশান কিষাণকে ব্যাটিং এবং উইকেটকিপিং-এ উন্নতির বিষয়ে পরামর্শ দিলেন এম এস ধোনি। কি টিপস দিলেন ধোনি জেনে নিন এই প্রতিবেদনে।
মাঠের লড়াইকে মাঠে ফেলে এ দিন ম্যাচ শেষে গুরু এবং শিষ্যর ভূমিকায় দেখা গেল দুই দলের দুই উইকেটরক্ষককে। প্রথম জন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং দ্বিতীয় জন মুম্বই উইকেটরক্ষক ঈশান কিষাণ।
ম্যাচ শেষে দুই ঝাড়খন্ডের ক্রিকেটারকে বাউন্ডারি লাইনে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায়। পরে ঈশান জানান তিনি উইকেটকিপিং এবং ব্যাটিংয়ের টিপস নিচ্ছিলেন ধোনির থেকে।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ' আমায় দেখে ধোনি ভাই আমার কাছে আসেন এবং বলেন ব্যাটিংয়ে সময় আরও কিছুটা আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি মনে করেন লম্বা ইনিংস খেলতে গেলে আমার আর একটু পরিণত এবং কম্প্যাক্ট ক্রিকেট খেলা প্রয়োজন এবং আমি শুধু সেটাই করেছি। আমার ব্যাটিং স্টান্সে পরিবর্তন আনতেও বলেন ধোনি। যখন মাহিভাই এই ধরনের পরামর্শ দেন তখন তা চোখ বন্ধ করে ভরসা করা যায়।' পাশাপাশি তিনি এ-ও জানান বিশ্বকাপ জয়ী অধিনায়ক তাঁকে কিপিংয়ে উন্নতির বিষয়েও কিছু টিপস দেন।

Learning a trick or two from the best in the business! The Jharkhand boys - @ishankishan23 and MS Dhoni bond after the game. #CricketMeriJaan #MumbaiIndians #CSKvMI

A post shared by  Mumbai Indians (@mumbaiindians) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-04-28T18:48:37+00:00">Apr 28, 2018 at 11:48am PDT</time>