MS Dhoni: ভালো ক্রিকেট খেললে ও সবের দরকার পড়ে না! কী নিয়ে বড় মন্তব্য ধোনির?
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তিনি নিজে সোশ্যাল মিডিয়ার ভক্ত নন।
ধোনির যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি রয়েছে তাতে দীর্ঘ সময় পরপর পোস্ট করেন। পোস্ট করলে তা মুহূর্তে ভাইরাল হয়। কিন্তু পোস্ট করাতেও বড় অনীহা ধোনির।

অনেকেই মনে করেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রক্ষা করা, তথ্য আদান-প্রদান করা অনেক সহজ। আবার নেতিবাচক দিকও আছে। অনেক অনভিপ্রেত, ভুয়ো পোস্ট বিভ্রান্তি বাড়ায়। ধোনি এবার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয়ে মুখ খুললেন একটি সাক্ষাৎকারে।
ইউরোগ্রিপ টায়ারসের ট্রেড টকসের সাক্ষাৎকারে ধোনি বলেন, আমি কখনও সোশ্য়াল মিডিয়ার বড় ফ্যান নই। আমি খেলছি ২০০৪ থেকে। অনেক ম্যানেজার আমার সঙ্গে থেকেছেন। আমি খেলা শুরুর পর টুইটার জনপ্রিয় হয়। অনেক পর এসেছে ইনস্টাগ্রাম।
ধোনির কথায়, আমার ম্যানেজাররা বারবারই বলেছেন পিআর বা জনসংযোগ নিয়ে কিছু করার দরকার। এটা করা যেতে পারে, ওটা যেতে পারে বলে নানাবিধ কথোপকথন হয়েছে। তবে আমি তাঁদের সব সময় একই কথা বলেছি। তা হলো, যদি ভালো ক্রিকেট খেলা যায় তাহলে পিআরের দরকার পড়ে না।
MS Dhoni on PR (Latest interview) :
— Chakri Dhoni (@ChakriDhonii) December 31, 2024
If I play good cricket ,I don't need any PR 🔥😁#MSDhoni pic.twitter.com/q1HaPygZfq
ধোনি বাইক চালাতে ভালোবাসেন। তবে বাইক চালানোর সময় সঙ্গী হিসেবে সুরেশ রায়নাকে কেন নেবেন না তাও এই সাক্ষাৎকারে খোলসা করেছেন মাহি। ধোনি বলেন, গাড়ির চেয়ে মোটরসাইকেল আলাদা। কোনও দুর্ঘটনা হলে বা পড়ে গেলে বোঝা যায় না দোষটা কার। ক্রীড়াবিদরা সব সময়ই নিজেদের হাঁটু ও কনুই নিয়ে বেশি সতর্ক থাকেন।
"WE ALL ARE TRYING TO IMPRESS OUR WIVES " . MS DHONI 😂❤️#MSDhonipic.twitter.com/RDaz8iFX5e
— Chakri Dhoni (@ChakriDhonii) December 31, 2024
ধোনি আরও বলেন, বেশিরভাগ ক্রীড়াবিদ বাইক থেকে দূরে থাকেন। যদি বাইকে কোনও সঙ্গী বাছতে বলা হয় তাহলে সুরেশ রায়নাকে বাছব না। রায়না বাইকে বসার পর থেকেই নড়াচড়া করতে থাকেন। ট্রাক দেখলে আরও কাছে এসে ঘেঁষে বসেন।
ধোনি জানান, অনেকের কাছ থেকেই প্রশংসাসূচক নানা মন্তব্য শুনেছেন। তবে স্ত্রী সাক্ষীর প্রশংসাকেই এগিয়ে রাখলেন। সাক্ষীর মতে, ধোনি জীবনে সব কিছুই ঠিক করেছেন। সেই কথার উল্লেখ করে ধোনি বলেন, এটা বড় ব্যাপার। তাছাড়া আমরা সবাই তো স্ত্রীদের ইমপ্রেস করতে চাই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications