গান গাইলেন 'পল দো পল কা শায়র' ধোনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

গান গাইলেন 'পল দো পল কা শায়র' ধোনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের পর আর ক্রিকেট খেলতে দেখা যায়নি লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। তিনি ফের কবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামবেন কিংবা আদৌ তিনি আর ক্রিকেট খেলবেন কিনা, তা নিয়ে জোর চর্চা অব্যাহত। যদিও সেসব জল্পনা যে তাঁকে ছুঁয়ে যাচ্ছে না, তা কিন্তু বারবারই প্রমাণ করছেন খোশ মেজাজে থাকা ধোনি।

গান গাইলেন পল দো পল কা শায়র ধোনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ব্যাট-গ্লাভস ছেড়ে আরও একবার মাইক হাতে আরও একবার গানের কলি গুনগুন করলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। তা শুনে মুগ্ধ দর্শক। উত্তাল সোশ্যাল মিডিয়া।

বিশ্বকাপ শেষ হওয়ার পর কাশ্মীরে ভারতীয় সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নেন মহেন্দ্র সিং ধোনি। সেখানে তাঁকে গান গাইতে শোনা যায়। এরপর আমেরিকাতে তাঁকে গলফ ও নিজের শহর রাঁচিতে স্নুকার খেলতেও দেখা যায়। কিছুদিন পর ব্যাট হাতে নেটে দেখা গেলেও, ধোনি কবে ক্রিকেটে ফিরবেন, তা জানা যায়নি। ইতিমধ্যে কোনও অনুষ্ঠানে এ ব্যাপারে প্রশ্ন করা হলে গান গেয়ে তা কার্যত উড়িয়ে দিয়েছেন এমএস। ধোনির গান আগেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারও তাঁর গানের গলায় মুগ্ধ হয়েছেন নোটিজেনরা।

Mahi is here to destroy those Monday blues! Listen to him croon to one of the Bollywood classics! 🎶😍#Mahi #Dhoni #MSD @msdhoni pic.twitter.com/CTlAXdbagD
— MS Dhoni Fans Official (@msdfansofficial) December 8, 2019

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখানে তাঁকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন ওই অনুষ্ঠানের সঞ্চালক। সেই অনুরোধ ফেলেননি মাহি। মাইক হাতে গেয়ে ফেলেন বিগ বি অমিতাভ বচ্চনের 'কভি কভি' সিনেমার গান 'ম্যায় পল দো পল কা শায়র হু'। ধোনির সুরেলা গলায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য কাশ্মীরে ভারতীয় জওয়ানদের সঙ্গে ট্রেনিং-এ থাকাকালীন একই গান গেয়েছিলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+