বিশ্বকাপ ২০১৫: অস্ট্রেলিয়ার মোকাবিলায় ধোনির টেনিস টোটকা
সিডনি, ২৩ মার্চ : আইসিসি বিশ্বকাপ ২০১৫-এর আগেই নিজের ক্রিকেট ব্যাটের বদলে হাতে টেনিস রাকেট তুলে নিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি।
বাউন্সার খেলার জন্য ব্যাটসম্যানদের তৈরি করতেই ধোনির এই অভাবনীয় পরিকল্পনা। রবিবার অনুশীলনে ক্রিকেট ব্যাটের বদলে টেনিস রাকেট হাতেই দেখা গেল ধোনি বাহিনীকে।

ভারত কীভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার প্রস্তুতি নিচ্ছে তা জানাতে গিয়ে বিসিসিআই ওয়েবসাইটে বলা হয়েছে, "ভারতীয় অধিনায়ক এম এস ধোনি নেটে টেনিস রাকেট ও হাতে টেনিস বল নিয়ে ঢুকলেন।"
একই সঙ্গে এও বলা হয়েছে, "ধোনি রায়নাকে টেনিস বল দিয়ে কয়েকটা শট খেলিয়েছেন। রায়না বাঁহাতি ব্যাটসম্যান। রায়না কিছু লিভস ও পুল শট খেলছেন। প্রায় ১৫-২০ মিনিট এই প্রক্রিয়া চলে। এর পর ধোনি নিজের দলের সঙ্গীদের সঙ্গে কিছু কথাবার্তা বলেন। কিছু পরামর্শ দেন।"
এর পর আরও বলা হয়, "রায়নার পর একই পদ্ধতিতে শিখর ধাওয়ানকেও ধোনি প্রশিক্ষণ দেন। খুব সাধারণভাবেই ভারত মনে করছে অস্ট্রেলিয়ার বোলাররা বাউন্সারের সাহায্যে ব্যাটসম্যানদেক উপর চাপ সৃষ্টি করতে চাইবে। আর তাই তার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে ধোনির এই রামবাণ।"
ভারতীয় খেলোয়াড়রা বৃহস্পতিবার অসিবধে কোনও কসর বাকি রাখতে চাইছে না। এখনও হাতে ২ দিন রয়েছে অনুশীলনের জন্য। ধোনির এই নয়া টেনিস টোটকা কাজে আসবে কি না তা তো সময়ই বলবে।

Team News - MS Dhoni prepares his batsmen for short stuff http://t.co/CFB9r9KdOM #CWC15 #जयहिन्द pic.twitter.com/1m8ZJcrPHa
— BCCI (@BCCI) March 23, 2015

Click it and Unblock the Notifications