অবসর নেওয়ার এটাই কি সঠিক সময় ধোনির? কী বলছে তাঁর পরিবার?

বিশ্বকাপ শেষ! কোহলিদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই ক্যারিবিয়ান সফরে কি ব্যাট হাতে ধোনিকে দেখা যাবে? ভারতীয় ক্রিকেটমহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

বিশ্বকাপ শেষ! কোহলিদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই ক্যারিবিয়ান সফরে কি ব্যাট হাতে ধোনিকে দেখা যাবে? ভারতীয় ক্রিকেটমহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে। ইংল্য়ান্ড থেকে দেশে ফিরেই কি তবে অবসর ঘোষণা করতে চেলেছেন মাহি?

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা কবে?

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা কবে?

ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ান ডে ও ২টি টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করবেন ভারতীয় নির্বাচকরা। বোর্ডের অন্দরমহলে খবর, ইংল্যান্ড থেকে ভারতীয় দল দেশে ফিরলে ধোনির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন কর্তারা।

অবসর নিয়ে ধোনির পরিবার কী বলছে

অবসর নিয়ে ধোনির পরিবার কী বলছে

ধোনির ছোটবেলার ক্রিকেট কোচ কেশব ব্যানার্জী জানান, 'বিশ্বকাপ শেষে ধোনির বাড়ি গিয়েছিলাম। সেখানে ধোনির পরিবারের সঙ্গে ওর অবসর নিয়ে আলোচনা হয়েছে। মাহির পরিবার ওর অবসরের পক্ষে মত দিয়েছেন। ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানিয়ে ধোনি রাঁচির বাড়িতে পরিবারের সঙ্গে থাকুক এমনটাই চাইছে তাঁর পরিবার।'

বিশ্বকাপ পর্যন্ত খেলবেন কি ধোনি?

বিশ্বকাপ পর্যন্ত খেলবেন কি ধোনি?

ইংল্যান্ড বিশ্বকাপ শেষ। এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা ধোনিকে এখনও এক বছর ক্রিকেট খেলার উপযুক্ত বলে মনে করছেন। মাহি ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় এই মত প্রকাশ করেছেন। ভক্তদের আবেগে সাড়া দিয়ে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ধোনি তাঁর ব্যাটিং চালিয়ে যান কিনা, সেটাই এখন দেখার!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+