এমএস ধোনির ৭ নম্বর টেস্ট জার্সি সংরক্ষণে রাখা হতে পারে

এমএস ধোনির ৭ নম্বর টেস্ট জার্সি সংরক্ষণে রাখা হতে পারে

ওয়ান ডে-তে চালু হয়েছিল বহু বছর আগে। আগামী অগাস্ট থেকে টেস্টেও নম্বর লেখা সাজা জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে ক্রিকেটারদের।

এমএস ধোনির ৭ নম্বর টেস্ট জার্সি সংরক্ষণে রাখা হতে পারে

পয়লা অগাস্ট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হচ্ছে অ্যাশেজ টেস্ট সিরিজ। সেখানেই জার্সির এই পরিবর্তন প্রথম দেখা যাবে বলে আইসিসি সূত্রে খবর। ওই মাসেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেখানেও নম্বর লেখা জার্সি গায়ে চাপাতে দেখা যাবে খেলোয়াড়দের। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে ক্রিকেটাররা যে নম্বরের জার্সি পড়ে মাঠে নামেন, টেস্টেও তাঁদের তাতেই দেখা যাবে বলে খবর।

আর এই কাজ করতে গিয়ে কার্যত ধর্ম-সংকটে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ইতিমধ্যেই টেস্ট ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে তাঁর সাত নম্বর লেখা সাদা জার্সি কার গায়ে তুলে দেওয়া যায়, তা নিয়ে ভাবনা শুরু হয়। কোনও উপায় না দেখে দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে সম্মান জানাতে তাঁর সাত নম্বর টেস্ট জার্সি কাউকে না দিয়ে সংরক্ষণে রাখার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।

ঠিক যেভাবে অবসর নেওয়ার পর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সি সযত্নে তাকে তুলে রাখা হয়েছে, এমএস-কে ঠিক একই মর্যাদা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পরিচিত ১৮ ও সহ অধিনায়ক রোহিত শর্মাকে ৪৫ নম্বর টেস্ট জার্সিতে দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+