সাদা দাড়ি তাই ধোনি বুড়ো! পাল্টা মাহির মা যা বললেন! ধোনির বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে দিলেন ইঙ্গিত

সাদা দাড়ি তাই ধোনি বুড়ো! পাল্টা মাহির মা যা বললেন! ধোনির বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে দিলেন ইঙ্গিত

গালে বড় সাদা দাড়ি ধোনির এই রূপ আগে দেখেনি ফ্যানেরা। দেশজুড়়ে ১৭ মে পর্যন্ত ম্যারাথন লকডাউন। সেই লকডাউনে বিরাট-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা যখন চুলের কাটিং পাল্টে নতুন লুকে ধরা দিয়েছেন, ধোনি তখন সাদা দাড়ি না কেটে ওল্ড লুকে ধরা দিয়েছেন।

কোহলিকে হেয়ারকাট উপহার অনুষ্কার

কোহলিকে হেয়ারকাট উপহার অনুষ্কার

লকডাউনে সবার আগে চুল কাটায় ট্রেন্ড সেট করে দিয়েছেন বিরুষ্কা। অনুষ্কার রান্না করার কাঁচি দিয়ে বিরাটের চুলে কেরামতি চলেছিল। ছবি পোস্ট করে হেয়ার স্টাইলিশ অনুষ্কার প্রশংসা করেছিলেন বিরাট।

ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রোনাল্ডো

ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রোনাল্ডো

এরপর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হেয়ারকাট করে দেন।

নো হেয়ারকাট-নো সেভিং

নো হেয়ারকাট-নো সেভিং

ধোনি এরপর করোনা লকডাউনে নতুন লুকে ধরা দিয়েছেন। যেখানে তিনি নো হেয়ারকাট, নো সেভ লুকে ভাইরাল হয়েছেন।

হেয়ারকাট নয় দাড়ি না কেটে নিউ লুক ধোনির

হেয়ারকাট নয় দাড়ি না কেটে নিউ লুক ধোনির

বিরাট-রোনাল্ডোরা যখন হেয়ারকাটের বৈচিত্র্য আনছেন, তখন মাহি দাড়ির লুক পাল্টেছেন। আর যেকারণে এখন নেটদুনিয়ায় ধোনির নিউ লুক ভাইরাল।

চুল নিয়ে ধোনির পরীক্ষা-নিরীক্ষা

চুল নিয়ে ধোনির পরীক্ষা-নিরীক্ষা

চুল দাড়ি নিয়ে ধোনির পরীক্ষা-নিরীক্ষা নতুন নয়। ক্রিকেট কেরিয়ারের শুরু থেকেই কখনও লম্বা চুল রাখতেন, পরে নিত্যনতুন হেয়ার স্টাইলে নিজেকে মেলে ধরেছেন। বয়স বাড়তে এখন ধোনিকে নানা-রকম বিয়ার্ড স্টাইল রাখতে দেখা যায়।

লকডাউনে এবার দাড়ি নিয়ে ধোনির পরীক্ষা-নিরীক্ষা

লকডাউনে এবার দেখা গেল ধোনির নতুন দাড়ি-স্টাইল। ধোনি যে স্টাইলে দাড়ি রেখেছেন সেটি 'সল্ট অ্যান্ড পেপার' বিয়ার্ড স্টাইল নাম পরিচিত। যা দিয়ে সোশ্যাল মিডিয়া এখন মাত করে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।

সাদা দাড়ি, তাহলে ধোনি বুড়ো হয়েছেন

ভাইরাল হওয়া ভিডিওতে ধোনিকে সাদা দাড়িতে দেখা গিয়েছে। যারপর ভিডিও ভাইরাল হতে তাঁদের প্রিয় তারকা ধোনি চোখের সামনে বুড়ো হয়ে গেলেন বলে মন খারাপের কমেন্ট করেছেন।

৩৯ পা দেবেন

আসন্ন জুলাইয়ে ৩৯ বছর বয়সে পা দেবেন ধোনি। এবার তাঁর সাদা দাড়ির লুকেই বয়সের ছাপ দেখা গেল।

 সাদা দাড়ির কারণে ধোনি বুড়ো! পাল্টা মাহির মা যা বললেন

সাদা দাড়ির কারণে ধোনি বুড়ো! পাল্টা মাহির মা যা বললেন

মাতৃদিবসে ধোনির মা দেবকি দেবীকে, মাহির নতুন লুক নিয়ে এক ক্রিকেটওয়েবসাইট প্রশ্ন করে। যার উত্তর ধোনির মা বলেছেন, 'আমি ধোনির নতুন দাড়ি দেখেছি। মোটেও ওকে বুড়ো বলে মনে হচ্ছে না। মায়ের কাছে ছেলেরা কোনওদিনও বুড়ো হয় না!'

ধোনি কি বিশ্বকাপ খেলবেন

ধোনি কি বিশ্বকাপ খেলবেন

এই নিয়ে ধোনির মা বলেন, 'ধোনি টি-২০ বিশ্বকাপ খেলবে কিনা, জানি না! কিন্তু ও সঠিক সময়ই কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবে এই বিশ্বাস রয়েছে। এসব ভুলে সবাই মিলে আসুন করোনা ভাইরাসকে আগে দেশ থেকে তাড়াই।'

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+