MS Dhoni: ধোনি ফাঁস করলেন নতুন হেয়ারস্টাইলের রহস্য, কতদিন এই লুক ধরে রাখবেন?

MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি ২০২৪ সালেই সম্ভবত শেষবার আইপিএল খেলবেন। তবে তার আগে চর্চায় ধোনির নতুন হেয়ারস্টাইল। ধোনির লম্বা চুল দেখে তা আন্তর্জাতিক ক্রিকেটে মাহির আবির্ভাবের সময়কার মতো হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।

বিখ্যাত সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম গত অক্টোবরে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনির নতুন হেয়ারস্টাইলের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। যা ভাইরাল হতে সময় লাগেনি।

MS Dhoni: ধোনি ফাঁস করলেন নতুন হেয়ারস্টাইলের রহস্য

মাথায় ঘন লম্বা চুলওয়ালা ধোনির হেয়ারস্টাইলের বড় ফ্যান ছিলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জেতার পর সেই হেয়ারস্টাইল বদলে ফেলেন মাহি। তবে তাঁর ভক্তদের মনে গেঁথে রয়েছে সেই লং-হেয়ারস্টাইল। আসন্ন আইপিএলে হুবহু সেই স্টাইলে না হলেও লম্বা চুল নিয়েই তিনি মাঠে নামবেন বলে আশায় ভক্তরা।

আলিম হাকিম ধোনির এই নয়া হেয়ারস্টাইলের নেপথ্যে। ফ্যানেরা ধোনির যে লুক পছন্দ করেন ঠিক তেমন কিছুই করতে চেয়েছেন আলিম। ভালোরকম গবেষণা চালিয়েই নতুন হেয়ারস্টাইলে উপস্থাপিত করেছেন দেশের অন্যতম সেরা অধিনায়ককে। অনেকেই এই হেয়ারস্টাইলের সঙ্গে মিল খুঁজছেন ২০০৪-এর সময়কার।

একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনি ফাঁস করেছেন তাঁর নয়া হেয়ারস্টাইলের রহস্য। ভক্তদের ভালোবাসা পেয়েই তিনি এই লুকটি বেছে নিয়েছেন বলে দাবি মাহির। তবে কতদিন এমন লম্বা চুল তিনি রাখবেন সেই নিশ্চয়তা দেননি। হঠাৎ কোনও দিন অন্য লুকেও তিনি আবির্ভূত হতে পারেন বলেও জানিয়েছেন।

মাহির কথায়, এই হেয়ারস্টাইল সামলানো খুব কঠিন। আগে শ্য়ুটিং-সহ কোনও কাজে মেক-আপ-সহ তৈরি হতে লাগতো ২০ মিনিট। এখন লাগে ১ ঘণ্টা ১০ মিনিট। ফলে দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকা অনেক সময়ই বোরিং মনে হয়। কিন্তু এই লুক রাখার কারণ ফ্যানেরা তা পছন্দ করেন বলে। যদিও ধোনি জানিয়েছেন, কোনও সকালে উঠে যদি তাঁর মনে হয় এমন চুল আর রাখবেন না, তাহলে ছেঁটে ফেলতে পিছপা হবেন না মোটেই।

সোশ্যাল মিডিয়ায় ধোনি ঘনঘন পোস্ট না করলেও তাঁর প্রচুর ফ্যান-ফলোয়ার রয়েছেন। সে কারণে আলিম হাকিমের পোস্ট ভাইরাল হয়েছিল নিমেষেই। ধোনি নিজের ছবি পোস্ট না করলেও আলিমের ছবিই মন জিতে নেয় ভক্তদের। ধোনিকে এক ভক্ত একটি ছবি উপহার দিয়েছিলেন। তা দেখেই ধোনি ও আলিম এই নয়া হেয়ারস্টাইল চূড়ান্ত করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+