MS Dhoni: ধোনির বাংলা-জ্ঞানে অবাক হয়েছিল বাংলাদেশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্মরণীয় অভিজ্ঞতা

MS Dhoni: বিশ্বকাপের আসরে কলকাতায় এলেও ইডেনমুখো হলেন না মহেন্দ্র সিং ধোনি। জানা গিয়েছে, বাণিজ্যিক সংস্থার কাজেই তিনি শহরে এসেছিলেন। যে শহরেরই এক হোটেলে আলাপ হয়েছিল সাক্ষীর সঙ্গে।

আগে কলকাতায় এলে আলিপুরে শ্বশুরবাড়িতেও যেতেন মহেন্দ্র সিং ধোনি। যিনি বাংলার পড়শি রাজ্যের বাসিন্দা। বাংলার জামাইও বটে। আবার এই বাংলাতেই তিনি জীবনের অনেকটা সময়ও কাটিয়েছেন।

MS Dhoni: ধোনির বাংলা-জ্ঞানে অবাক হয়েছিল বাংলাদেশ!

মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটীয় নানা পরিসংখ্যান, অধিনায়ক হিসেবে সাফল্য, ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে ব্যক্তিগত বিভিন্ন রেকর্ডের কথাও অনেকেরই মুখস্থ। তবু কোনও কিছু জানতে চাইলে ভরসা গুগল সার্চ বা একাধিক পরিসংখ্যান-বিশারদ। কিন্তু ধোনি যে ভালো বাংলা জানেন, তা কতজন জানেন?

সম্প্রতি একটি ইভেন্টে ধোনির বাংলা নিয়ে বলা কথা ভাইরাল হয়েছে। এমনকী বাংলা জানার ফলে বাংলাদেশের রণকৌশল সামলাতেও যে তাঁর সুবিধা হয়েছিল সে কথা জনসমক্ষে এনেছেন মাহি। তিনি বলেন, খড়গপুরে যখন রেলে কর্মরত ছিলাম তখন আমি বাংলা অনেক ভালো বলতে পারতাম। এখন বললে ভুলভাল বলে ফেলব। তা অনেকের খারাপ লাগতে পারে।

MS Dhoni: ধোনির বাংলা-জ্ঞানে অবাক হয়েছিল বাংলাদেশ!

ধোনির কথায়, আমি বাংলা বুঝতে পারি। একবার বাংলাদেশে ম্যাচে আমি ব্যাট করছিলাম। বাংলাদেশের ক্রিকেটাররা জানতেন না আমি বাংলা বুঝতে পারি। যে ফাস্ট বোলার বল করছিলেন তাঁকে চিৎকার করে উইকেটকিপার কিছু বলেছিলেন। ফলে আমি আগেই বুঝে গিয়েছিলাম কোন ধরনের ডেলিভারি আসবে।

ম্যাচের শেষে বাংলাদেশের ক্রিকেটাররা যখন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন ধোনির প্রতিক্রিয়া দেখে তাঁরা বলে ওঠেন, "এ এটা বাংলা বুঝতে পারে।" ধোনি এই অভিজ্ঞতার কথা শেয়ার করার সময় নিজেও হেসে ফেলেন। সেখানে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের হাসি ও করতালিতে মেতে ওঠে অনুষ্ঠান চত্ত্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+