Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MS Dhoni: ধোনি আইপিএল থেকে কবে অবসরে? মুখ খুললেন মাহি, কোন ধাক্কার যন্ত্রণায় নেন বিরাট সিদ্ধান্ত?

MS Dhoni: আইপিএলে চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব ছেড়েছেন। তবে এখনও সিএসকে শিবিরে তিনিই লিডার। শুধু সিএসকে কেন, ধোনিকে পেলেই টিপস নিতে ছোটেন যে কোনও দলের ক্রিকেটাররা।

আইপিএলের মেগা নিলাম রয়েছে সামনে। ফলে বড় প্রশ্ন একটাই, ধোনি কি ক্রিকেটার হিসেবে থাকবেন ২০২৫-এর আইপিএলের আসরে? একটি অনুষ্ঠানে সে প্রসঙ্গে মুখ খুললেন ধোনি।

MS Dhoni

আইপিএলে যুগ্ম সফলতম অধিনায়ক ধোনি একটি অনুষ্ঠানে বলেন, এখনও ফ্র্যাঞ্চাইজি ও ম্যানেজমেন্টের হাতে অনেক সময় রয়েছে রিটেনশন-সহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। সব কিছু পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল বিসিসিআই ও আইপিএল দলগুলির কর্ণধারদের বৈঠকে অনেকেই সওয়াল করেছেন যাতে বেশি সংখ্যায় ক্রিকেটার ধরে রাখা যায়। রাইট টু ম্যাচ কার্ডের কথাও উঠেছে। চলতি মাসেই বিসিসিআই আইপিএলের মেগা নিলাম, টুর্নামেন্টের নিয়ম স্পষ্ট করে দেবে।

ধোনির কথায় ইঙ্গিত মিলেছে, রিটেনশনের উপরই নির্ভর করছে তাঁর অবসর পরিকল্পনা। ধোনির কথায়, বল এখন আমাদের কোর্টে নেই। নিয়ম সামনে এলে তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। তহে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা চেন্নাই সুপার কিংসের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই হবে। সেটাই আমাদের সকলের লক্ষ্য।

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর রান আউটেই থেমে গিয়েছিল ভারতের কাপ জয়ের অভিযান। সেটিই আবার ধোনির শেষ আন্তর্জাতিক ম্য়াচ। ধোনি বলেন, আমি জানতাম ওটাই আমার শেষ বিশ্বকাপ। ফলে যা হয়েছিল তা মেনে নেওয়া কঠিন ছিল। বিশ্বকাপ জিততে পারলে ভালো লাগতো।

ধোনির কথায়, হৃদয়বিদারক মুহূর্তের সাক্ষী থেকেছি। তবে ফলাফল মেনে এগিয়ে যেতেও হয়েছে। বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটা সময় মেলে। আমি তো ওই ম্যাচের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ফলে অনেক সময় পেয়েছি। তবে হার্টব্রেক মোমেন্টের অভিজ্ঞতা কাটিয়ে বেরিয়ে আসাটা গুরুত্বপূর্ণ। মানতে হবে সেরা চেষ্টার পরেও কাপ জেতা সম্ভব হয়নি।

থালা দ্য রিজন ট্রেন্ড নিয়েও মতামত জানিয়েছেন ধোনি। এটি ব্যবহার করা হয় ধোনির সাত নম্বর জার্সির কথা মনে করিয়ে ভালো কিছু হবে এটা বোঝাতে। ধোনির কথায়, তিনি এই ট্রেন্ড সম্পর্কে ইনস্টাগ্রাম থেকেই জেনেছেন। ধোনি বলেন, আমি আমার ফ্যানেদের জন্য কৃতজ্ঞ। সোশ্যাল মিডিয়ায় আমার নিজেকে রক্ষা করতে হয় না। আমার জন্য সব কিছুই করেন ফ্যানেরা।

ধোনি বলেন, যখন প্রয়োজন হয় ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় আমার প্রশংসা করেন। আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নই। তা সত্ত্বেও সকলে আমার পোস্টের জন্য অপেক্ষা করেন। তাঁরা আমাকে ভালোবাসেন বলেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+