'অনেক দিন পর... বন্ধু কী খবর...', ধোনির নতুন ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা

'অনেক দিন পর... বন্ধু কী খবর...', ধোনির নতুন ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা

গত সপ্তাহেই কিংবদন্তি এমএস ধোনির জন্মদিন পালিত হয়েছে দেশজুড়ে। সেদিনই সোশ্য়াল মিডিয়ায় আরও একবার ভাইরাল হয়েছিল এমএস ধোনির নতুন লুক। হইচই পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। একইভাবে অন্তর্জাল বিশ্বে আরও একবার আলোড়ন ফেললেন মাহি। এবার পুরনো বন্ধুদের সঙ্গে ধোনির পুনর্মিলনের ছবি দেখে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

পুরনো বন্ধুদের সঙ্গে ধোনি

পুরনো বন্ধুদের সঙ্গে ধোনি

বন্ধুরা এমএস ধোনির জীবনের কতটা জুড়ে ছিল, তা জানা গিয়েছে আগেও। মাহিকে নিয়ে তৈরি হওয়া ২০১৬ সালের সিনেমাতেও সে ব্যাপারে অনেক কিছু জানা যায়। তাই সফলতার যত উচ্চতাতেই ধোনি পৌঁছন, পুরনো বন্ধুদের টান তিনি কোনওদিনই ফেলতে পারেননি। তেমনই এক নির্দশন মিলেছে সোশ্যাল মিডিয়ায়। এবার শৈশবের বন্ধুদের সঙ্গে এক টেবিলে বসে মাহিকে খাবার খেতে দেখে আপ্লুত হয়েছেন নেটিজেনরা।

ছবি ভাইরাল

কোনও এক গ্যারেজে দুই বন্ধুর সঙ্গে বসে খাবার খাচ্ছেন এমএস ধোনি, হাসিমুখে চলছে আড্ডাও, সেই ছবি মাহি ফ্যানদের হাত এসেছে। সেটি ভাইরাল করতেও তাঁরা খুব বেশি সময় নেননি। এক ধোনি প্রেমীর পোস্ট করা ওই ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে যে এটি প্রাক্তন ভারতীয় অধিনায়কের সাম্প্রতিক ছবি। বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন দেশের এমএস। যদিও ধোনির ওই দুই বন্ধুর নাম নিশ্চিতভাবে জানা যায়নি। কমেন্ট বক্সের লেখা পড়ে প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে তাঁদের মধ্যে একজনের নাম সীমন্ত লোহানি।

পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এলেন

গত ৭ জুলাই গোটা দেশ যখন এমএস ধোনির জন্মদিন পালন করতে ব্যস্ত, তখন পরিবারের সঙ্গে নিভৃতে হিমাচল প্রদেশে সময় কাটাচ্ছিলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক। স্ত্রী সাক্ষী ও কন্যা জিভার সঙ্গে ধোনির সেখানকার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারও আগে ধোনি-সাক্ষীর বিবাহবার্ষিকী উপলক্ষ্যে নেট দুনিয়ায় নানা লেখালেখি হয়েছিল। স্ত্রীকে উপহার হিসেবে একটি গাড়ি দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন মাহি।

আইপিএল শুরু হবে শীঘ্র

আইপিএল শুরু হবে শীঘ্র

আগামী সেপ্টেম্বরে ভারতের ইংল্যান্ড সফর শেষ হচ্ছে। তারপর সংযুক্ত আরব আমিরশাহীতে চলতি বছরের থমকে থাকা আইপিএলের অবশিষ্ট অংশের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ধোনিকে ফের মাঠে নামতে দেখা যাবে। সেই মুহুর্তের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন ক্রিকেট দুনিয়া।

ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+