টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ধোনি, নয়া অধিনায়ক কোহলি
মেলবোর্ন, ৩০ ডিসেম্বর: চার ম্যাচের সিরিজে বর্ডার-গাভাস্কার ট্রফিও ০-২ পয়েন্টে পিছিয়ে পড়েছে ভারতীয় দল। তবে এর থেকেও বড় হতাশাজনক খবর, তৃতীয় টেস্টে ড্রয়ের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিসিসিআই থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "টেস্ট ক্রিকেট থেকে অবসেরর সিদ্ধান্ত নিয়েছেন এম এস ধোনি। একদিনের ক্রিকেট ম্যাচ এবং টি২০ ফরম্যাটেই এবার তিনি মনোনিবেশ করতে চান।"

তৃতীয় টেস্টে ড্রয়ের পরে চার ম্যাচের সিরিজে ০-২ তে পিছিয়ে পড়েছে ভারত। ধোনির অবসরের ফলে সিডনিতে সিরিজের শেষ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি।
বিসিসিআই-এর বিবৃতি অনুযায়ী, ২০১৫ সালের ৬ জানুয়ারি সিডনিতে হওয়া সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি।
টেস্ট ক্রিকেটে এম এস ধোনি
- ম্যাচ সংখ্যা - ৯০
- রান - ১৪৪ ইনিংসে ৪,৮৭৬ রান
- শতরান - ৬টি
- সর্বোচ্চ রান - ২২৪
- অর্ধশতক - ৩৩ টি
- চার মেরেছেন - ৫৪৪টি
- ছয় মেরেছেন - ৭৮ টি
- ক্যাচ ধরেছেন - ২৫৬টি
- স্ট্যাম্প - ৩৮টি
ধোনির টেস্ট অধিনায়কত্বে রেকর্ড
- ম্যাচ সংখ্যা - ৬০
- জয় - ২৭
- হার - ১৮
- ড্র - ১৫ টি












Click it and Unblock the Notifications