MS Dhoni: মাহির ভোলবদল! মহিলা ভক্তকে অটোগ্রাফ দিতে অস্বীকার ধোনির, দেখুন ক্যাপ্টেন কুলের কীর্তি
সাড়ে তিন বছরের বেশি সময় হল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বর্তমানে ধোনির সঙ্গে ক্রিকেটের সম্পর্ক শুধু আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। মিডিয়ার প্রচার থেকে নিজেকে সবসময় দূরে রাখতে পছন্দ করেন ক্যাপ্টেন কুল। কিন্তু তিনি যাই করুন না কেন সেটাই খবরের শিরোনারমে উঠে আসে। এমনকি মুখ খুললেই ব্রেকিং নিউজ হয়।
ধোনি মানেই ভক্তদের কাছে ভগবান। যে অনুষ্ঠানেই যান না কেন তাঁকে ঘিরে আন্দোলিত হয় ভক্তকূল। তিনিও ভক্তদের সবসময়ই আবদার রাখার চেষ্টা করেন। কখনও অটোগ্রাফ দেন কখনও বা সেলফি তোলেন। কিন্তু সম্প্রতি মাহিকে দেখা গেল একটু ভিন্ন মেজাজে, এক মহিলা ভক্ত অটোগ্রাফ চাইলেও তাঁকে তা দিতে অস্বীকার করলেন ধোনি। কিন্তু কেন?

কিন্তু এটা দেখার পর মেজাজ বদলে গেল ধোনি সেটা দেখেই গলার স্বর বদলে যায় তাঁর। গম্ভীর গলায় ধোনি সটান বলে দেন আমি হাতে অটোগ্রাফ দিই না। ধোনির কীর্তির এই নতুন ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
Being @msdhoni was never easy , is still not easy and won’t ever be easy.
— KunalSarangi (@KunalSarangi) January 12, 2024
We झारखंडी are so proud to possess one of the most beautiful men in the world. #Dhoni #MSDhoni𓃵 @BCCI @BCCIdomestic @cricketjsca @CricCrazyJohns @mufaddal_vohra pic.twitter.com/4Mm4ZAbZxh
কিছুদিন আগে প্রকাশ্যে হুকো খেয়ে বিতর্কে জড়িয়েছিলেন ধোনি। ক্রিকেটারদের ধূমপান নতুন কোনও ঘটনায় নয়। এ ক্ষেত্রে শেন ওয়ার্ন এক উজ্জ্বল উদাহরণ। বহু ক্রিকেটারেরই তামাক সেবনের প্রতি আসক্তির কথা শোনা যায়। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে এই প্রবণতা তুলনায় বেশি। ধোনির ক্ষেত্রে অবশ্য এমন দেখা যায়নি কখনও। তাই সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিস্ময়।
ভিডিওতে দেখা গিয়েছিল প্রকাশ্যে হুঁকো খাচ্ছেন ধোনি। মাহির হুঁকো প্রেমের কথা প্রকাশ্যে আসে তারপরই।












Click it and Unblock the Notifications