IND vs ENG: রাঁচিতে ধোনি রহস্য! রোহিতদের খেলা দেখতে স্টেডিয়ামে আসবেন ক্যাপ্টেন কুল?
রাঁচি মানেই মহেন্দ্র সিং ধোনির শহর। এই শহর থেকেই ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কের উত্থান হয়েছিল। বাকিটা ইতিহাস। ভারতীয় দলের বর্তমান ঠিকানা সেই রাঁচি। ঝাড়খণ্ডের রাজধানী শহরেই ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত।
কিন্তু ধোনি কোথায়? জেএসসিএ স্টেডিয়ামে রয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের নামে বিশেষ প্যাভিলিয়ন। কিন্তু টেস্ট চলকালানীন কী দেখা যাবে ধোনিকে? রোহিত-জাদেজারা রাঁচিতে পা দেওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে।

ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'সম্ভবত ধোনির এবার খেলা দেখতে আসবে নাম। কিন্তু তাঁর নাম যখন মহেন্দ্র সিং ধোনি তখন কোনও কিছুই অসম্ভব নয়। হয়ত দেখা গেল কোনও একদিন নিজের শহরে ভারতীয় দলের খেলা দেখতে চলে এলেন ধোনি।'
এই টেস্ট ম্যাচ শুরুর আগে ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিলকে এমএস ধোনি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ভারতীয় দল যে ধোনির অভাব সব সময় অনুভব করে তা জানাতে ভুল করেননি গিল। ভারতীয় দলের তরুণ সদস্য জানিয়েছিলেন, "পুরো ভারতীয় দল মাহি ভাইকে (এমএস ধোনি) মিস করে। আমরা কোথায় খেলি, রাঁচিতে বা বিশ্বের যেকোন জায়গায় খেলি তাতে কিছু যায় আসে না।'
রাজকোট টেস্টে রাজকীয় জয়ের সঙ্গেই একাধিক রেকর্ড গড়েছিল ভারতীয় দল। ব্যক্তিগত এবং দলগত বিভাগে রাজকোটে একের পর এক রেকর্ড গড়েন ভারতীয় দল এবং দলের ক্রিকেটাররা। রাজকোটে যেখানে শেষ করেছিল টিম ইন্ডিয়া। রাঁচিতে সেখান থেকেই যেন শুরু করল রোহিত শর্মার দল।
IND vs ENG: ধোনির শহরেই আকাশ দীপের স্বপ্নপূরণ, টসে হার রোহিতের, কেমন হল ভারতের প্রথম একাদশ?
আকাশ দীপের স্মরণীয় অভিষেক হল রাঁচিতে। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই বল হাতে আকাশ আউট করলেন ইংল্যান্ডের তিন ব্যাটারকে। জ্যাক ক্রলি, বেন, ডাকেট এবং অলি পোপ আকাশ দীপের বলেই আউট হলেন। মধ্যেই রেকর্ডের খাতা খুলে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন । প্রথম এশিয়ান ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০টি টেস্ট উইকেট এবং ১০০০ রান করার নজির স্থাপন করলেন অশ্বিন।












Click it and Unblock the Notifications