T20 এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন ধোনি
সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ। তার আগেই সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক পদ থেকেও সরলেন ভারতের সীমিত ওভারের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বেঙ্গালুরু, ৫ জানুয়ারি : সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ। তার আগেই সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক পদ থেকেও সরলেন ভারতের সীমিত ওভারের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও খেলা থেকে অবসর নেননি তিনি।
৪ জানুয়ারি, বিসিসিআই-এর তরফে একথা ঘোষণা করা হয়। জানানো হয়, মহেন্দ্র সিং ধোনি বিসিসিআই-কে জানিয়েছেন, উনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি ২০-র ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াতে চান।

যদিও আগামী ১৫ জানুয়ারি পুণেতে ভারত-ইংল্যান্ডের তিন ম্যাচের সিরিজে খেলতে পারেন। তবে তা অধিনায়ক হিসাবে নয়।
৩৫ বছরের ধোনি বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি তিনটি আইসিসি আন্তর্জাতিক ট্রফিই হাতে তুলেছেন। ওয়ার্ল্ড টি২০ (২০০৭), বিশ্বকাপ (২০১১) এবং চ্যাম্পিয়নস ট্রফি (২০১৩)। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।












Click it and Unblock the Notifications