নয়া কীর্তি মাহির! অধিনায়ক ধোনির মুকুটে যুক্ত হল আরও এক পালক

ধোনি অপরাজিত অর্ধশতরান করে অধিনায়ক হিসাবে আইপিএলে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তাঁর দখলে।

অধিনায়ক হিসাবে দেড়শোটি আইপিএল ম্যাচ খেলে আগেই কীর্তি গড়েছেন। এই আইপিএলে খেলে টি২০ ম্যাচে অধিনায়ক ও খেলোয়াড় হিসাবে ৫ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন। সোমবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচে ২২ বলে ৫১ রান করে আরও এক কীর্তি গড়লেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

নয়া কীর্তি মাহির! অধিনায়ক ধোনির মুকুটে যুক্ত হল আরও এক পালক

এদিন চেন্নাই ৪ উইকেটে ২১১ রানের বিশাল টার্গেট দেয় দিল্লিকে। শ্যেন ওয়াটসন ৭৮, ধোনি ৫১ ও অম্বাতি রায়াডু ৪১ রান করেন। তবে ধোনি অপরাজিত অর্ধশতরান করে অধিনায়ক হিসাবে আইপিএলে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তাঁর দখলে।

ধোনি টপকে গেলেন গৌতম গম্ভীরকে। গম্ভীরের থেকে ১৮ রান বেশি রয়েছে ধোনির। ধোনি ৩৫৩৬ রান ও গম্ভীর রয়েছেন ৩৫১৮ রানে। তৃতীয় স্থানে রয়েছেন কোহলি (৩৩৩৩ রান) ও চতুর্থ স্থানে রোহিত শর্মা (২১৯৮ রান)।

ধোনি আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। তাঁর নেতৃত্বে চেন্নাই আটবার খেলে প্রতিবার প্লে-অফে উঠেছে। ২০১০ ও ২০১১ সালে আইপিএল জিতেছে। এবারও প্লে অফের দিকে এগিয়ে গিয়েছে চেন্নাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+