ODI ম্যাচে চ্যাম্পিয়ন হলেও T20তে ধোনি একেবারেই সাধারণ মানের : সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন একদিনের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি যেমন চ্যাম্পিয়নের মতো খেলেছেন, সেরকম আন্তর্জাতিক টি২০তে ধোনির রেকর্ড একেবারেই আহামরি কিছু নয়। একেবারেই সাধারণ মানের।
নয়াদিল্লি, ১২ এপ্রিল : ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন একদিনের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি যেমন চ্যাম্পিয়নের মতো খেলেছেন, সেরকম আন্তর্জাতিক টি২০তে ধোনির রেকর্ড একেবারেই আহামরি কিছু নয়। একেবারেই সাধারণ মানের।
ধোনি সব ধরনের ফর্ম্যাটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। একদিনের ম্যাচে যেরকম বিধ্বংসী ধোনিকে ক্রিকেট ভক্তরা চাক্ষুষ করেছেন সেরকম ধোনিকে ভারতের হয়ে টি২০ ম্যাচে পাওয়া যায়নি।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে সৌরভ বলেছেন, আমি মনে করি না ধোনি খুব ভালো টি২০ খেলোয়াড়। একদিনের ম্যাচে ও চ্যাম্পিয়ন। তবে টি২০তে গত দশ বছর ধরে খেলে ধোনি ভারতের হয়ে মাত্র একটিমাত্র অর্ধশতরান করেছেন। যা রেকর্ডের বিচারে একেবারেই ভালো নয়।
তবে আগামী জুনে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনিকে অবশ্যই দলে নেওয়া উচিত বলে মনে করছেন সৌরভ। একইসঙ্গে বলছেন, ধোনিকে রান করতে হবে।
প্রসঙ্গত, ভারতের হয়ে ৭৬টি টি২০ ম্যাচে ৬৬টি ইনিংসে ১২৩.৪৯ স্ট্রাইক রেটে ১২০৯ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। একটিই মাত্র ৫৭ রানের ইনিংস খেলেছেন ধোনি। আর কোনও অর্ধশতরান বা শতরানের ইনিংস আসেনি তাঁর ব্যাট থেকে। তবে আইপিএলে অনেকগুলি অর্ধশতরান অবশ্য রয়েছে ধোনির।












Click it and Unblock the Notifications