মাহির অবসর নিয়ে জল্পনার মাঝেই, ধোনিকে অধিনায়ক হিসেবে চাইলেন বিরাট! কিন্তু কেন?

মাহির অবসর নিয়ে জল্পনার মাঝেই, ধোনিকে অধিনায়ক হিসেবে চাইলেন বিরাট! কিন্তু কেন

২০১৭ সালে ভারতের জার্সিতে নেতৃত্ব ছেড়েছেন। বিরাট কোহলির হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন দেশকে দুবার বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি। সেই ধোনির অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটজগৎ যখন তোলপাড়, তখন ধোনিকে ফের অধিনায়ক হিসেবে চাইলেন বিরাট।

লকডাউনে বিরাট-এবিডি'র আড্ডা

লকডাউনে বিরাট-এবিডি'র আড্ডা

করোনা লকডাউনের ছুটিতে বাড়িতে গৃহবন্দি রয়েছেন বিরাট কোহলি। এর মাঝে ইনস্টাগ্রামে এবি ডিভিয়ার্সের সঙ্গে ক্রিকেট নিয়ে আড্ডায় মাতেন ভিকে। সেই আড্ডায় ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে যদি সেরা ওডিআই দল গঠন করা হয়, তাহলে সেটা কতটা শক্তিশালী হবে? সেই নিয়ে দুই বন্ধু আলোচনা করেছেন।

ধোনিকে অধিনায়ক বাছলেন বিরাট

ধোনিকে অধিনায়ক বাছলেন বিরাট

ভারত ও দক্ষিণ আফ্রিকার মিলিত একাদশ ক্রিকেটারকে নিয়ে ওডিআই দল তৈরি করেছেন বিরাট-এবিডি। সেই দলেই বিরাট অধিনায়ক হিসেবে ধোনিকে রেখেছেন। মাহি অধিনায়কত্ব ছাড়লেও আজও যে তিনি যেকোনও দলে নেতার দায়িত্ব সহজেই নিজের কাঁধে তুলে নিতে পারেন,সেটাই বুঝিয়ে দিয়েছেন বিরাট।

দুই ক্রিকেটারের বাছাই একাদশে ওপেনার কারা

দুই ক্রিকেটারের বাছাই একাদশে ওপেনার কারা

ভারত ও দক্ষিণ আফ্রিকার মিলিত একাদশ দলে দুই ওপেনার হিসেবে বিরাট ও এবিডি সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মাকে ওপেনিংয়ে রেখেছেন। প্রসঙ্গত উত্তরসূরির সঙ্গে পূর্বসূরির এই ব্যাটিং জুটি দারুণ কম্বিনেশন হতে পারে।

তিন ও চারে কে?

তিন ও চারে কে?

তিন নম্বরে বিরাট ও চারে এবি। পাঁচে দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ক্রিকেটার জ্যাক কালিস। ৬ নম্বরে যুবরাজ সিং। সাতে মহেন্দ্র সিংহ ধোনি। আরসিবির জার্সিতে তিন ও চারে বিরাট-এবি খেলেন। অন্যদিকে ভারতীয় দলের জার্সিতে ৬ ও ৭ নম্বরে যুবি-ধোনি আগে খেলে এসেছেন। মাঝে কালিসকে রাখায় এই কম্বিনেশন দারুণ সফল হবে মনে করছেন ক্রিকেটভক্তরা।

পেস বিভাগে

পেস বিভাগে

বিরাট ও এবিডির বাছাই করা দলে পেস বিভাগে, ভারত থেকে পেসার জসপ্রীত বুমরাহ রয়েছেন, দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো বারাডাকে নিয়ে পেস বিভাগ বাছা হয়েছে। স্পিনার হিসেবে রয়েছেন একমাত্র চাহাল। প্রথম একাদশে না থাকলেও, ১৪ জনের দলে আছেন ভারত থেকে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও দক্ষিণ আফ্রিকা থেকে মর্নি মর্কেল জায়গা পেয়েছেন।

কোচ কে?

কোচ কে?

এই দলের কোচ হিসেবে গ্যারি কার্স্টেনকে বেছে নিয়েছেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+