MS Dhoni: আইপিএল খেলতে কমাতে হবে ২০ কেজি ওজন! কাকে এমন কঠিন শর্ত দিয়েছিলেন ধোনি?
জাতীয় দল হোক বা আইপিএল নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির দক্ষতা ছিল প্রশ্নাতীত। ভারতীয় দলে অধিনায়ক থাকাকালীন একাধিক নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছিলেন। এমনকি আইপিএলের মঞ্চেও সিএসকেতেও প্রতি মরসুমেই দেখা যায় বেশ কিছু নতুন মুখকে। তারকা নয় প্রতিভাতেই আস্থা রাখেন মাহি, কিন্তু আইপিএল খেলার জন্য আবার ক্রিকেটারকে দেন কঠিন শর্তও।
শুধু ভারত নয়, আইপিএলের মঞ্চকে ব্যবহার করে বিদেশের বহু ক্রিকেটারই তারকা হয়েছেন। এই তালিকায় আছেন আফগানিস্তানেরও একাধিক ক্রিকেটার। রশিদ খান থেকে গুরবাজ, মুজিব উর রহমান অনেকেই আছেন এই তালিকায়। কিন্তু এক আফগান ক্রিকেটারকে আইপিএল খেলার জন্য ২০ কেজি ওজন কমিয়ে ফেলার শর্ত দেন সিএসকে অধিনায়ক।

একইসঙ্গে আসগর বলেন, 'আমরা বেশ কিছুক্ষণ মহম্মদ শাহজাদকে নিয়ে কথা বলি। আমি ধোনিকে বলি শাহজাদ আপনার খুব বড় ভক্ত। তখন ধোনি মজা করে বলেন যদি শাহজাদ ২০ কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন, তাহলে আমি ওকে পরের বছর আইপিএলের দলে নেব। কিন্তু সেই টুর্নামেন্টের পর শাহজাদ দেশে ফিরে গিয়ে মাত্র ৫ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছিল।'
এই সাক্ষাৎকারে ভারতের সঙ্গে ম্যাচ প্রসঙ্গে আসগর বলেন, '২০১৮ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচই আমার কেরিয়ারে সব থেকে সেরা ম্যাচ। সেই ম্যাচে শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান, অন্যদিকে, আমাদের দরকার ছিল ১ উইকেট। শেষ ওভারে বল করতে যান রশিদ খান। ব্যাট করছিলেন জাদেজা। সেই ম্যাচ শেষ পর্যন্ত টাই হয়েছিল। তবে ম্যাচটা আমার কেরিয়ারে সেরা।'
আফগান ক্রিকেটারদের উন্নয়নে কীভাবে আইপিএল সাহায্য করছে? সেই প্রসঙ্গে আসগর বলেন, 'প্রথমেই মুজিবের কথা বলব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করার সঙ্গে সঙ্গেই আমরা ওকে সিনিয়ার দলে যুক্ত করি। এরপর আইপিএল খেলার সুযোগ পায়। আইপিএলে ও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যায়। শরীরী ভাষার অনেক পরিবর্তন করে। মুজিবের মতো রশিদের কেরিয়ারেও বড় ভূমিকা নিয়েছে আইপিএল।'












Click it and Unblock the Notifications