MS Dhoni: পথ হারিয়ে ধোনির ভরসা পথচারী, গাড়ি ছেড়ে অটোচালক সচিন!
রাস্তায় বেরিয়ে গন্তব্যস্থান খুঁজে না পেলেই গুগল ম্যাপের সাহায্য নেওয়াই এখন সহজ উপায়। গুগলই খুঁজে দেয় নির্দিষ্ট ঠিকানা। গাড়ি হোক বা অন্য কোনও যানবাহন। অচেনা রাস্তা চিনতে বেশিরভাগ মানুষের ভরসা এখন গুগল ম্যাপই।কিন্তু ব্যাতিক্রম মহেন্দ্র সিং ধোনি। গুগল ম্যাপের থেকেও মাহি আস্থা রাখলেন মানুষের উপরই।
বর্তমানে এক গলি থেকে আর এক গলি যাওয়ার জন্যও অনেকে গুগল ম্যাপের ভরসা নেন। সেখানে ধোনি কিন্তু গুগল ম্যাপের জায়গায় ঠিকানা খুঁজতে পথচারীতেই ভরসা রাখলেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন ধোনি, তবে চালকের আসনে তিনি নেই। কিন্তুই নির্দিষ্ট গন্তব্য খুঁজে পাচ্ছেন না।

সমাজ মাধ্যমে ফাঁস হওয়া ভিডিওটিতে ধোনির এক ভক্তকে তাঁকে বলতে শোনা যায়, 'একটা গোল চক্কর পড়বে, তারপর আপনি রাঁচির দিকে চলে যাবেন।' তা শুনে মাহি বলেন, 'কোনটা, ওই দ্বিতীয় মূর্তির ওখানে যে গোল চক্রকার জায়গা রয়েছে সেটা?' তাতে ধোনিকে ওই ফ্যান বলেন, 'হ্যাঁ সেটাই।'
তারা সঠিক পথ নির্দেশনা বলে দেওয়ার পর গাড়ির বাইরে থেকেই ধোনির সঙ্গে একবার সেলফি তুলতে চান এবং ক্যাপ্টেন কুল সেই অনুরোধ রেখেছিলেন। এরপর গাড়ি চলতে শুরু করে এবং নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।কেন তিনি আর পাঁচজনের থেকে আলাদা সেটা বোঝালেন।
This man is so simple and this simplicity is what makes him different from every other celebrity #MSDhoni #Dhoni pic.twitter.com/ErMlX3KGVX
— TAAGASTYA (@LalPatrakar) August 11, 2023
অন্যদিকে বাহন পাল্টে ফেললেন সচিন তেন্ডুলকর। বিশ্বের দামি গাড়ি তাঁর কালেকশানে থাকলেও অটো চালালেন মাস্টার ব্লাস্টার। বর্তমানে শ্রীলঙ্কাতে ছুটি কাটাচ্ছেন সচিন তেন্ডুলকর। তিনি আপাতত দ্বীপরাষ্ট্রে রয়েছেন। সেখানেই এক অটোতে বসে সচিন একটি ছবি তোলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'মুম্বইকরকে মুম্বইয়ের বাইরে নিয়ে যাওয়া সম্ভব, তবে..... '।
Spending time with these young champions was like batting on a pitch full of dreams.
— Sachin Tendulkar (@sachin_rt) August 9, 2023
Their hope, courage, and joy are the real winning shots of life!
Through nutrition, sports and education, we can all give wings to their dreams.
Ayubowan, Sri Lanka. 🇱🇰@UNICEF_SriLanka… pic.twitter.com/vo5pI1gV52
এরপরেই সচিন যে জায়গায় এই ছবিটি তোলা সেই জায়গাটির নামও শেয়ার করেন। সচিন জানান তিনি আপাতত শ্রীলঙ্কার রুমানওয়েলায় রয়েছেন। সেখানে ইউনিসেফের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন সচিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications