MSD With Mohanlal: মাহির সঙ্গে এক ফ্রেমে মোহনলাল! দুই কিংবদন্তিকে দেখেই ঝড় উঠল নেটপাড়ায়

MSD With Mohanlal: মহেন্দ্র সিং ধোনি ও মোহনলাল। একজন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। অপরজন মালয়ালম-সহ দক্ষিণী ভাষার চলচ্চিত্র জগতের কিংবদন্তি। মাহির সঙ্গে মোহনলালকে এবার দেখা যাবে একসঙ্গে একটি বিজ্ঞাপনে।

বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। উচ্ছ্বসিত ভক্তরা।

MSD With Mohanlal: মাহির সঙ্গে এক ফ্রেমে মোহনলাল!

মহেন্দ্র সিং ধোনি আপাতত ক্রিকেট থেকে দূরেই রয়েছেন। তবে নিজের ফিটনেস ধরে রাখতে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন। আগামী বছরের আইপিএলেও ধোনিই নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসকে। আজকাল রাঁচিতে ধোনির বাইক চালানোর ছবি মাঝেমধ্যেই দেখা যায় নেটপাড়ায়। ভক্তদের আবেদনে সাড়া দিয়ে ছবি তোলেন, অটোগ্রাফ দেন।

রাঁচিতে ধোনির বাংলোয় বাইক কালেকশন দেখে অবাক হয়ে গিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। ইউএস ওপেনের আসরেও দেখা গিয়েছিল ধোনিকে। নিউ জার্সিতে ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাব বেডমিনস্টারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধোনির গল্ফ কোর্সের ছবিও তুমুল ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।

MSD With Mohanlal: মাহির সঙ্গে এক ফ্রেমে মোহনলাল!

এবার দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা মোহনলাল বিশ্বনাথনের সঙ্গে দেখা গেল ধোনিকে। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। ফলে রাঁচি যদি ধোনির হোমটাউন হয়, তাহলে দ্বিতীয় হোম নিঃসন্দেহে চেন্নাই। দেশ-বিদেশে ধোনির ভক্তের সংখ্যা অগণিত। সিএসকেতে থাকার জন্য দক্ষিণ ভারতেও ব্যাপক জনপ্রিয়তা মাহির।

একটি রং প্রস্তুতকারক সংস্থা ধোনি ও মোহনলালের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চমক দিতে চাইছে। বিশ্বকাপের সময়ই দেখা যেতে পারে এই বিজ্ঞাপন। তবে তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি নিয়েই মেতেছেন ভক্তরা। কেউ লিখেছেন দুই কিংবদন্তি একসঙ্গে, কেউ বা লিখছেন সেরা অধিনায়ক ও ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+