MS Dhoni: মেজাজ হারিয়েছেন ক্যাপ্টেন কুলও! অজানা ধোনির গল্প শোনালেন প্রাক্তন সিএসকে তারকা

মহেন্দ্র সিং ধোনি বরাবরই ঠান্ডা মাথার মানুষ। সেই জন্যই 'ক্যাপ্টেন কুল' তকমা পেয়েছেন। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে খুব কম সময়ই তাঁকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। কিন্তু খুব কম সময়ের জন্য হলেও মাহিও হারিয়েছেন মেজাজ। মেজাজ হারিয়েছেন ক্যাপ্টেন কুলও! অজানা ধোনির গল্প শোনালেন প্রাক্তন সিএসকে তারকা এস বদ্রিনাথ।

এমএস ধোনি প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত আচরণ ধরে রাখার জন্য 'ক্যাপ্টেন কুল' নামে ব্যাপকভাবে পরিচিত। তার কৌশলী বুদ্ধি এবং আত্মবিশ্বাসের পাশাপাশি এই বৈশিষ্ট্য ধোনিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়কদের একজন হতে সাহায্য করেছেন। কঠিন পরিস্থিতিতে মাঠে তাঁকে মেজাজ হারাতে দেখা যায় না। কিন্তু মাঠে না হোক মাঠের বাইরে ধোনিও রেগে যান।

MS Dhoni

ধোনির প্রাক্তন ভারত এবং প্রাক্তন সিএসকে সতীর্থ এস বদ্রিনাথ কিংবদন্তি খেলোয়াড়ের একটি অজানা গল্প প্রকাশ করেছেন। বদ্রিনাথ একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যেখানে ধোনির মেজাজ হারানোর প্রসঙ্গ তুলেছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, "ধোনিও একজন মানুষ। সে তাঁর মেজাজ হারাতেই পারেন,"

বদ্রিনাথ বলেন, "কিন্তু মাঠে এমনটা কখনই হয়নি। সে কখনই প্রতিপক্ষকে জানতে দেবে না যে সে তাঁর মেজাজ হারিয়েছে। চেন্নাইতে আরসিবির বিপক্ষে এই ম্যাচে আমরা ১১০ রান তাড়া করতে নেঁমে হেরেছিলাম আমি অনিল কুম্বলের বলে আউট হয়ে ফিরেছিলাম। ড্রেসিংরুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। ধোনি ভাই এল আমার সামনে। সেখানে একটি জলের বোতল ছিল। এরপরই লাথি মেরে জলের বোতলটা ফেলে দিল। ধোনির দিকে তাকাতেই পারছিলাম না।'

২০২৪ সালের আইপিএলেও একবার অচেনা মেজাজে দেখা যায় ধোনিকে। চেন্নাইয়ের শব্দব্রহ্মের মাঝেও সিএসকে দলকে হারায় লখনউ। আর সেই ম্যাচেই মাহিকে মেজাজ হারাতে দেখা গেল। নেটদুনিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে দাঁড়িয়ে ধোনি। ক্যামেরা তাঁর দিকে তাক করতেই বোতল ছুড়ে মারার 'হুমকি' দিচ্ছেন তিনি!

গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। ২০২৪ সালের আইপিএল শেষে অবসরের কথা ঘোষণা করেননি ক্যাপ্টেন কুল। জিইয়ে রেখেছেন আগামী মরশুমে আইপিএলে খেলার সম্ভাবনা।

ধোনি পরের আইপিএলেও খেলবেন কি না, সেটি নির্ভার করছে ২০২৫ আইপিএল নিয়ে তাঁর দল চেন্নাই সুপার কিংসের অবস্থান এবং টুর্নামেন্টের কিছু নিয়মে কী ধরনের পরিবর্তন আসছে, অনেক অঙ্ক এবং সম্ভাবনা নির্ভর করছে ধোনির খেলা নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+