ধোনিদের আইপিএল-প্রস্তুতি শুরু দুবাইয়ে, রকস্টার লুকে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন কুল

আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হবে সেপ্টেম্বরের ১৯ তারিখ। ওই দিন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তার ঠিক এক মাস আগে দুবাইয়ে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি।

অনুশীলনে সিএসকে

চেন্নাইয়ে টিম হোটেলে কয়েক দিন কাটিয়ে দল নিয়ে গত ১৩ অগাস্ট দুবাইয়ে পৌঁছে গিয়েছিল টিম মাহি। এরপর বাধ্যতামূলকভাবে ৬ দিনের নিভৃতবাস কাটানো। তারপরই বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু চেন্নাই সুপার কিংসের। একই দিনে মুম্বই ইন্ডিয়ান্সও সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছায়। মুম্বই ইন্ডিয়ান্সের শিবির হচ্ছে আবু ধাবিতে। দুবাইয়ে আইসিসি-র আকাদেমিতে অনুশীলন করছেন ধোনিরা। সেই অনুশীলনের ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।

মাহি মগ্ন অনুশীলনে

এবারের আইপিএল শুরুর অনেক আগেই চেন্নাই সুপার কিংসের টিম হোটেলে গিয়ে অনুশীলন শুরু করেছিলেন ধোনি। আইপিএলে ব্যাট হাতে মাহি ম্যাজিক দেখা না গেলেও বাকি ম্যাচগুলিতে মরুদেশে ঝড় তোলার লক্ষ্য রয়েছে ক্যাপ্টেন কুলের। প্রথম দিনের অনুশীলনে তিনি ব্যাটিংও করেছেন কিছুক্ষণ। গত বছরের আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছিল চেন্নাই সুপার কিংসের। প্লে অফেই উঠতে পারেনি। তবে এবার ধোনিরা প্লে অফে উঠতেই পারেন অন্তত আইপিএল থমকে যাওয়ার সময় অবধি সিএসকে যেভাবে খেলেছে। ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন এক বছর হয়ে গেল। তিনি এবারের আইপিএল চলাকালীনই জানিয়েছিলেন, নিজেকে এমনভাবে প্রস্তুত রাখাই তাঁর লক্ষ্য যাতে তাঁর খামতির দিকে কেউ আঙুল তুলতে না পারে। সে কারণেই এক মাস সময় হাতে নিয়ে অনুশীলনে নিমগ্ন থাকতে চান ধোনি। ব্যাট হাতে দুবাইয়ে ধোনির ছবি শেয়ার হতেই তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

রকস্টার ধোনি

আইপিএলের ঠিক এক মাস আগে একটি বিজ্ঞাপনের টিজারে মাহিকে দেখেও উন্মাদনা তুঙ্গে ধোনি-ভক্তদের। আইপিএল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের নয়া বিজ্ঞাপনের ক্যাপশনে লেখা আসলি পিকচার অভি বাকি হ্যায়! এবারের আইপিএল শুরুর আগে ধোনিকে বিজ্ঞাপনে দেখা গিয়েছিল সন্ন্যাসী বা স্পিরিচুয়াল গুরুর ভূমিকায়। যাতে কখনও ক্যাপ্টেন কুল সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বিরাট কোহলির উদাহরণ টেনে তিনি বলেছিলেন, আগ্রাসন তখনই ভালো যদি তাতে দল উপকৃত হয়। আবার লোভ তখনই ভালো যদি তা খেতাব জিততে সহায়ক হয়। কুল অ্যান্ড কাম থাকার পরামর্শ দিয়ে এক্ষেত্রে ধোনি টেনেছিলেন আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার উদাহরণ। নতুন বিজ্ঞাপনে ধোনিকে দেখা যাবে রকস্টারের ভূমিকায়। গোটা বিজ্ঞাপনে এবার ফের কীভাবে প্রাক্তন ভারত অধিনায়ক নিজের অভিনয় দক্ষতা মেলে ধরেন সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+