ধোনির কোন বার্তা কুলদীপের জীবন পাল্টে দেয়, জানতে পড়ুন
বিশ্বকাপের মুখে এই দুঃসময়ের মধ্যে মহেন্দ্র সিং ধোনির বার্তা তাঁর কাছে ওষুধের মতো কাজ করেছে বলে জানিয়েছেন ভারতের রিস্ট স্পিনার।
ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে তাঁর ওভারে ২৭ রান নিয়েছিলেন ইংল্যান্ডের মঈন আলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ওই ম্যাচে ৪ ওভারে ৫৯ রান দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের কুলদীপ যাদব। তারপর আইপিএলে আর খেলতে দেখা যায়নি চায়না ম্যানকে। বিশ্বকাপের মুখে এই দুঃসময়ে মহেন্দ্র সিং ধোনির বার্তা তাঁর কাছে ওষুধের মতো কাজ করেছে বলে জানিয়েছেন ভারতের রিস্ট স্পিনার।

কুলদীপ যাদবের কথায়, ইডেনে আরসিবির বিরুদ্ধে ওই ম্যাচের পর তাঁর মনে নেতিবাচক ভাবনা আসেনি ঠিকই, তবে সেই সময় তিনি ইতিবাচকও ছিলেন না। চায়না ম্যান বলেছেন, মঈন আলির বিরুদ্ধে ওই ওভারে মাত্রাতিরিক্ত রান দিয়ে তিনি হতাশ হয়েছিলেন। কারণ, মঈনকে আউট করতে তাঁর দল নির্দিষ্ট পরিকল্পনা করেছিল। তিনি তা কার্যকর করতে না পারায়, কেকেআর সেখানেই ম্যাচটি হেরে যায় বলেই দাবি করেছেন কুলদীপ। ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনির এক বার্তা তাঁর ভাবনা পুরোপুরি পাল্টে দেয় বলেই জানিয়েছেন ওই রিস্ট স্পিনার।
কুলদীপ যাদব জানিয়েছেন, হতাশার সেই মুহুর্তে ধোনি তাঁকে আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ দেন। বাকি সবকিছু ভুলে ক্যাপ্টেন কুল তাঁকে নিজের খেলায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন বলে চায়না ম্যানের বক্তব্য। ঠিক এভাবেই ধোনি একের পর এক আন্তর্জাতিক ম্যাচে উইকেটের পিছন থেকে তাঁকে সাপোর্ট করে গেছেন বলেও জানিয়েছেন কুলদীপ। মাহির পরামর্শ তাঁর কাছে অমূল্য জানিয়ে ধোনিকে নিয়ে তাঁর করা যে মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, তা মসকরা বলে দাবি করেছেন ভারতের বিশ্বকাপগামী দলের রিস্ট স্পিনার। জানিয়েছেন, হতাশার সময়ে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাও তাঁকে মানসিক শক্তি জুগিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications