আরও এক মাইলফলক যুক্ত হল ধোনির ক্রিকেট জীবনে

অকল্যান্ড, ১৪ মার্চ : ভারতীয় অধিনায়ক এম এস ধোনির ক্রিকেটীয় জীবনে যুক্ত হল আরও এক নয়া মাইল ফলক। আর তারই সঙ্গে ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকর নেতৃত্বাধীন অভিজাত তালিকায় উঠে এলেন ধোনি।

২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় ধোনির। শনিবার বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে ৪০০টি আন্তর্জাতিক ম্যাচে খেলার রেকর্ড গড়লেন ধোনি।

আরও এক মাইলফলক যুক্ত হল ধোনির ক্রিকেট জীবনে

ধোনি ষষ্ঠ ভারতীয় খেলোয়াড় যিনি এই রেকর্ডটি গড়েছেন। ধোনি ছাড়া এই তালিকায় রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন, শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় এক দশক ধরে ভারতীয় দলে খেলছেন ধোনি। এবং নিঃসন্দেহে একদিনের ম্যাচে ভারতীয় দলের সেরা অধিনায়ক ধোনি।

ধোনির অন্যান্য রেকর্ডের মধ্যে ধোনি প্রথম ভারতীয় অধিনায়ক যিনি তিনটি আইসিসি ট্রফিই জিতেছেন (২০০৭ সালে বিশ্বকাপ টি-২০, ২০১১ সালে বিশ্বকাপ,২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি)


ভারতের ৪০০ বা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড (১৪ মার্চ, ২০১৫ পর্যন্ত)

  • ৬৬৪ (২০০টি টেস্ট, ৪৬৩টি একদিনের ম্যাচ, ১ টি টি২০) - শচীন তেন্ডুলকর
  • ৫০৯ (১৬৪টি টেস্ট, ৩৪৪টি একদিনের ম্যাচ, ১টি টি-২০ ) -রাহুল দ্রাবিড়
  • ৪৩৩ (৯৯টি টেস্ট, ৩৩৪টি একদিনের ম্যাচ) - মহম্মদ আজ হারুদ্দিন
  • ৪২৪ (১১৩টি টেস্ট, ৩১১ টি একদিনের ম্যাচ) - সৌরভ গঙ্গোপাধ্যায়
  • ৪০৩ (১৩২ টি টেস্ট, ২৭১টি একদিনের ম্যাচ) - অনিল কুম্বলে
  • ৪০০ (৯০টি টেস্ট, ২৬০টি একদিনের ম্যাচ, ৫০টি টি২০ ম্যাচ) - এম এস ধোনি
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+