ধোনিই সর্বকালীন সেরা ফিনিশার, মাহির কোন গুণে এমন বললেন হাসি

ধোনিই সর্বকালীন সেরা ফিনিশার, মাহির কোন গুণে এমন বললেন হাসি

করোনার কারণে স্থগিত আইপিএল। দেশে ভাইরাসের সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ১৫ এপ্রিল থেকে দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হচ্ছে। ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। ফলে ৩ মে পর্যন্ত আইপিএলও পিছিয়ে যেতে চলেছে। আইপিএল পিছনোয় ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়েও বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ধোনিকে নিয়ে বড় মন্তব্য করলেন মাইক হাসি।

ধোনিই সর্বকালীন সেরা ফিনিশার

ধোনিই সর্বকালীন সেরা ফিনিশার

মহেন্দ্র সিংহ ধোনিকে বিশ্বের সেরা ফিনিশার বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল হাসি। উল্লেখ্য খেলোয়াড় জীবনে অস্ট্রেলিয়া দলে মাইকেল হাসি নিজেও ফিনিশার ছিলেন। কিন্তু হাসি সর্বকালের সেরা ফিনিশার হিসেবে ধোনিকেই এগিয়ে রাখছেন।

হাসি যা বললেন

হাসি যা বললেন

হাসি জানিয়েছেন, রান তাড়া করার সময়ে ধোনিকে কখনওই চাপে পড়তে দেখা যায়নি। এটাই ধোনির সবচেয়ে বড় গুণ। প্রতিপক্ষ যত কঠিন হোক বা, প্রতিপক্ষের বোলিং যতই চাপ তৈরি করুক, ধোনি ক্রিজে কোনদিনও মেজাজ হারাননি, মাথা ঠান্ডা রেখে দক্ষ ক্রিকেটারের মতো ধোনি ব্যাটিং করে ম্যাচ বার করে নিয়েছেন।

ধোনির ঠান্ডা মাথার প্রশংসা হাসির

ধোনির ঠান্ডা মাথার প্রশংসা হাসির

হাসি আরও বলেন, 'ধোনি নিজের ক্ষমতা জানে। বড় শটের মালিক। গায়ে শক্তিও রয়েছে। তবে ওর ঠান্ডা মাথা সবচেয়ে বড় সম্পদ। চাপের মুহূর্ত বরফ শীতল মেজাজেই ও সঠিক রণকৌশল তৈরি করে ম্যাচ জেতায়। বিশ্বের অন্য কোনও ফিনিশারের মধ্য ধোনির এই গুণ দেখনি।'

কোথায় আলাদা ধোনি

কোথায় আলাদা ধোনি

হাসি জুড়েছেন , 'রান তাড়া করতে নেমে খেলাকে দীর্ঘায়িত করা ধোনির আরেক স্ট্র্যাটেজি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ম্যাচকে শেষ ওভার পর্যন্ত ধোনি টেনে নিয়ে যেতে বিশ্বাস করে। আর শেষ ওভারটাই আসল খেলা। ওখানেই ধৈর্য ঘরে প্রাক্তন ভারত অধিনায়ক ম্যাচ ফিনিশ করে আসেন। এক ওভারে ১২-১৩ রান তাড়া আমিও করতে পারতাম না। ধোনি, শেষ ওভারে বোলারের উপর চাপ তৈরি করে দিয়ে সেই কাজটাই অনায়াসে করে ফেলতে পারেন। এই জন্য ধোনি ক্রিজে থাকা মানে দল ভরসা পায়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+