MS Dhoni: রিটেনশন শেষেই কুল মুডে ধোনি, পরিবারের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন মাহি? দেখুন ছবি
মহেন্দ্র সিং ধোনির আগামী মরশুমে আইপিএল খেলা নিয়ে যাবতীয় জল্পনার অবসান হয়েছে দীপাবলির সন্ধ্যায়। সিএসকে দলের রিটেনশনের তালিকায় নাম আছে মাহির। আইপিএল রিটেনশন পর্ব শেষ হতেই কুল মুডে চেন্নাই দলের থালা। পরিবারের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন ধোনি।
আইপিএল রিটেনশনের পর বাড়িতেই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেওয়ালি উদযাপন করতে দেখা গিয়েছিল ধোনিকে। এরপর পরিবারকে সঙ্গে নিয়ে বিদেশে ছুটি কাটাতে চলে গিয়েছেন ধোনি। বিশ্বকাপজয়ী ভারত অধিনাবয়কের গন্তব্য তাইল্যান্ড। ধোনিব কন্যা জিভার সোশ্যাল মিডিয়ার পেজ থেকে বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে।

জিভা যে ছবি শেয়ার করেছেন তাতে ধোনিকে দেখা যাচ্ছে সমুদ্র স্নানে মগ্ন থাকতে। কুল মুডে রয়েছেন ধোনি। জিভার ছবির ক্যাপশনে লেখা হয়েছে বিচ ডে। আরও একটি সূর্যাস্তের ছবি শেয়ার করা হয়েছে। দুটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
অ্যানক্যাপড ক্রিকেটার ফলে ৪ কোটি টাকা লধোনি পাচ্ছেন। টাকার অঙ্ক যাই হোক না কেন ধোনির থাকাটাই যে তাঁর ভক্তদের কাছে বড় খবর।কারণ ধোনির দর কমে গিয়েছে, ৮ কোটি টাকা বেতন কমে গিয়েছে ধোনি। কারণ তিনি বর্তমানে অ্যানক্যাপড ক্রিকেটার।ধোনির জন্য বেশ ভালোই লাভ হল সিএসকের। কারণ ধোনি চেন্নাইয়ের লাকি ম্যাসকট। কিন্তু তাঁকেই ৪ কোটিতে পেয়ে গেল সিএসকে।
আপাতত নিলামের আগে ছুটিটা উপভোগ করছেন ধোনিে। কারণ সিএসকে দলে থাকলেও তাঁর পক্ষে সব ম্যাচ খেলা কঠিন আগামী আইপিএলে। ফলে ধোনির বিকল্প উইকেটরক্ষককে দলে নিতে হবে সিএসকে দলকে।












Click it and Unblock the Notifications