Champions Trophy: একটা ম্যাচ হারলেই বিদায়! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়াকে সতর্কবার্তা "সমর্থক" ধোনির
অপেক্ষা মাত্র কয়েক সপ্তাহ, তার পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই ইভেন্ট নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন কুল! সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত বিষয়ে একটি প্রোমো ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে ভিন্ন অবতারে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারমূলক ভিডিও-তে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র ২০ দিন, এর আগে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে একটি প্রমো ভিডিও প্রকাশ করা হয়েছে। ঠান্ডা মাথার জন্য ধোনি ক্যাপ্টেন কুল নামেই পরিচিত।

২০১৩ সালে ধোনির নেতৃত্বেই শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেয়েছিল ভারত। এরপর থেকে এই ট্রফি অধরাই আছে ভারতের। এবার বিরাট প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে ভারতীয় দল। এর আগে ভারতীয় দল টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। একদিনের বিশ্বকাপে রানার্স হয়েছে। ফলে শেষ দুটি আইসিসি ইভেন্টে ভারতের পারফরম্যান্স খুবই ভালো।
ধোনি ভিডিও-তে বলেছেন, অধিনায়ক হিসাবে শান্ত থাকা সহজ কিন্তু সমর্থক হিসেবে শান্ত থাকা সহজ নয়। কারণ এই ধরনের টুর্নামেন্টে একটি হারই দলকে ছিটকে দিতে পারে। কিংবদন্তি অধিনায়ককে আসন্ন ইভেন্টের জন্য নিজেকে শান্ত রাখতে 'ধোনি রেফ্রিজারেশন সিস্টেম' ব্যবহার করতে দেখা গেছে। ধোনিকে বরফের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে। আসলে ধোনি ক্যাপ্টেনের মতোই সমর্থক হিসাবেও কতটা শান্ত এই প্রমো ভিডিওতেই সেই দিকেই তুলে ধরা হয়েছে।
ধোনি বলেন, আমি যখন অধিনায়ক ছিলাম, তখন শান্ত থাকা সহজ ছিল কিন্তু ভক্ত হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা সহজ হবে না। আমাদের দল শক্তিশালী হতে পারে কিন্তু আমরা যদি একটি ম্যাচ হেরে যাই, তাহলে আমরা প্রায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিতে পারি। এই টুর্নামেন্ট ঘিরে ক্রমাগত উন্মাদনা এত বৃদ্ধি পেয়েছে যে তাপমাত্রা এত বেড়েছে।
অনেক আলাপ আলোচনার পর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে হাইব্রিড মডেলে। পাকিস্তান মূল আয়োজক দেশ হলেও ভারতের গ্রুপ পর্বের খেলাগুলি হবে দুবাইতে। এমনকি ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলেও খেলা হবে দুবাইতেই।
১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও ভারতের খেলা হবে দুবাইতে।












Click it and Unblock the Notifications