IPL 2022: চেন্নাই-ব্যাঙ্গালোর ম্যাচে কোহলির এই রেকর্ড স্পর্শ করার দারুণ সুযোগ ধোনির সামনে, দরকার মাত্র ৬ রান
IPL 2022: চেন্নাই-ব্যাঙ্গালোর ম্যাচে কোহলির এই রেকর্ড স্পর্শ করার দারুণ সুযোগ ধোনির সামনে, দরকার মাত্র ৬ রান
রবীন্দ্র জাডেজার থেকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন আবারও গিয়েছে মহেন্দ্র সিং ধোনির হাতে। আইপিএল ২০২২ শুরুর দু'দিন আগে জাডেজার কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দিয়েছিলেন মাহি কিন্তু মাত্র আট ম্যাচই সিএসকে-কে নেতৃত্ব দিলেন জাডেজা। তাঁর অধীনে দলের ক্রমাগত পরাজয়ের পরে ধোনিকেই সেই দায়িত্ব ফিরিয়ে দেন জাড্ডু।

চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ধোনির প্রত্যাবর্তন:
ফের এক বার চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএল-এর শুরুতে জাডেজাকে দায়িত্ব দিয়েছিলেন মাহি দলকে নেতৃত্ব দেওয়ার। কিন্তু তাঁর নেতৃত্বে আট ম্যাচের মধ্যে ছ'টি ম্যাচেই হেরেছিল দল। যার ফলে অধিনায়কত্বের ব্যাটন ধোনিকেই ফিরিয়ে দেন জাডেজা। ধোনির নতুন করে দায়িত্বে আসতেই পুরনো ছন্দে পাওয়া যাচ্ছে চেন্নাইকে। লিগ টেবলের উপরের দিকে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে পরাজিত করেছিল চেন্নাই।

রেকর্ডের সামনে ধোনি:
অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের সঙ্গেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে এমএস ধোনি। আর মাত্র ৬ রান করলে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় অধিনায়ক হিসেবে ছয় হাজার রান পূর্ণ করবেন ধোনি। বিরাট কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন মাহি।

টি-২০ ক্রিকেটে ধোনির সংক্ষিপ্ত পরিসংখ্যান:
৩০১ ম্যাচে (১৮৫ ইনিংস) ৩৮.৬৭ গড়ে ৫৯৯৪ রানের মালিক এমএস ধোনি। ২৩টি অর্ধ-শতরান রয়েছে তাঁর দখলে। প্রথম ম্যাচে সিএসকের অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭ বলে ৮ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই তালিকয় শীর্ষে রেয়েছেন বিরাট কোহলি। তিনি ১৯০ ম্যাচে (১৮৫ ইনিংস) ৪৩.২৯ গড়ে ৬৪৫১ রান করেছেন। ৪৮টি অর্ধ শতরান এবং পাঁচটি শতরান করেছেন তিনি। এখান দেখার বিষয়ে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই মাইলস্টন অর্জন করতে পারেন কি না ধোনি।

আইপিএল টেবলে চেন্নাই সুপার কিংসের অবস্থান:
৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। মাত্র তিনটি ম্যাচে জিতেছে তারা এবং পরাজিত হয়েছে ছয়টি ম্যাচে। যার মধ্যে দু'টি ম্যাচ জিতেছে জাডেজার নেতৃত্বে এবং একটি ম্যাচ জিতেছে ধোনির নেতৃত্বে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications