এমএস ধোনিই তাঁর আত্মবিশ্বাস, জানালেন এই ভারতীয় অল-রাউন্ডার

এমএস ধোনিই তাঁর আত্মবিশ্বাস, জানালেন এই ভারতীয় অল-রাউন্ডার

যখন এমএস ধোনিকে মাঠে দেখেন, তখন তিনি মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস ফিরে পান বলে জানালেন ভারতীয় অল রাউন্ডার কেদার যাদব। লেজেন্ড সচিন তেন্ডুলকরের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে না পেরেও হতাশ মহারাষ্ট্রের এই ক্রিকেটার।

কেদারের শেষ আন্তর্জাতিক ম্যাচ

কেদারের শেষ আন্তর্জাতিক ম্যাচ

ভারতের হয়ে ৭৩টি ওয়ান ডে ম্যাচে দুটি সেঞ্চুরি সহ ১৩৮৯ রান করা কেদার যাদব, গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেন। করোনা ভাইরাসের জেরে দেশে ক্রিকেট স্তব্ধ হয়ে যাওয়ায় টিম ইন্ডিয়ার সতীর্থদের মতো তিনিও ঘরবন্দি রয়েছেন।

আইপিএলের প্রস্তুতি

আইপিএলের প্রস্তুতি

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন কেদার যাদব। চেন্নাই-র চিপকে দলের সঙ্গে প্রস্তুতিও শুরু করেছিলেন ভারতীয় অল রাউন্ডার। কিন্তু করোনা ভাইরাসের জন্য আইপিএল পিছিয়ে যাওয়ায়, সিএসকে-র প্রস্তুতি শিবিরও স্থগিত হয়ে যায়।

সচিন তাঁর আদর্শ

সচিন তাঁর আদর্শ

শৈশব থেকে সচিন তেন্ডুলকরের খেলা দেখেই তিনি নিজেকে তৈরি করেছেন বলে জানিয়েছেন কেদার যাদব। যদিও জাতীয় দলে নিজের রোল মডেলের পাশে দাঁড়িয়ে খেলার সুযোগ না পাওয়ায় তিনি হতাশ বলেও জানিয়েছেন অল-রাউন্ডার।

ধোনির সম্পর্কে প্রথম ধারণা

ধোনির সম্পর্কে প্রথম ধারণা

কেদার যাদব জানিয়েছেন যে প্রথম দেখায় মহেন্দ্র সিং ধোনিকে খুব শক্ত এবং গম্ভীর বলে তাঁর মনে হয়েছিল। কিন্তু এমএসের সঙ্গে মিশে যাওয়ার পর তাঁর মধ্যে অন্য মানুষকে দেখেছেন কেদার। এখন ধোনিই তাঁর সেরা ক্রিকেটার বলে জানিয়েছেন ভারতীয় অল-রাউন্ডার।

ধোনির থেকে আত্মবিশ্বাস

ধোনির থেকে আত্মবিশ্বাস

কেদার যাদবের কথায়, মহেন্দ্র সিং ধোনি তাঁর প্রতি আস্থা দেখিয়েছেন। ধোনি তাঁর ভিতর থেকে সেরাটা বের করে এনেছেন বলেও স্বীকার করেছেন ভারতীয় অল রাউন্ডার। কেদার যাদবের কথায়, এমএস ধোনিকে মাঠে দেখলে তিনি মনে আত্মবিশ্বাস পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+