Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: কবে থেকে আইপিএলের প্রস্তুতি শুরু করছেন ‘ফিট’ ধোনি? সিএসকে শিবির থেকে এল বিরাট আপডেট

বয়স যতই বাড়ুক, তাঁর অবসর নিয়ে যযই চর্চা হোক। মহেন্দ্র সিং ধোনি যে সিএসকের সম্পদ তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁকে সামনে রেখেই ২০২৪ সালের আইপিএলের দল সাজিয়েছে সিএসকে। কিন্ত ৪২-র ধোনি কতটা ফিট হয়ে আসন্ন আইপিএলে মাঠে নািমতে পারবেন তা নিয়ে চর্চা অব্যাহত। কিন্তু বছর শেষের আগেই সেই জল্পনায় ফুলস্টপ মেরে দিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করার পরই ধোনি পরের মরসুমেও খেলার বার্তা দিয়েছিলেন। কিন্তু আইপিএল পর্ব মিটতেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। এরপর কতটা ফিট হতে পেরেছেন মাহি, সেটা নিয়েও প্রশ্ন উঠৈ। কিন্তু ২০২৪ সালের আইপিএল শুরুর কয়েক মাস আগেই চেন্নাই শিবিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল পুরোপুরি ফিট হয়ে উঠেছেন মাহি।

IPL 2024:

চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন বলেন, 'ধোনি বর্তমানে একেবারেই ফিট আছে। ইতিমধ্যেই সে রিহ্যাব শুরু করেছে এমনকি জিম করাও শুরু করে দিয়েছেন। সম্ভবত আগামী ১০ দিনের মধ্যেই নেটে অনুশীলনও শুরু করে দেবেন।' অর্থ্যাত নতুন বছরের শুরু থেকেই আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দেবেন ধোনি।

নিলামের পরই প্রস্তুতির পরিকল্পনা শুরু করে দিয়েছে সিএসকে। গতবারের চ্যাম্পিয়নরা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করে দিতে পারে। কাশী বিশ্বনাথন বলেন,'আইপিল সম্ভবত ২২ মার্চ থেকে শুরু হবে। আমরা আমাদের প্রথম প্রস্তুতি মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু করব চেন্নাইয়ে। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করছি।'

গত মরসুমেই শুনতে পাওয়া যাচ্ছিল যে এটাই ধোনির শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুম হতে চলেছে। তবে ফাইনাল ম্যাচ জেতার পর তিনি ঘোষণা করেন যে আরও একটা মরশুম তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান। কিন্তু, গোটা বিষয়টাই তাঁর শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করবে।

জল্পনার অবসা‌ন ঘটিয়ে আসন্ন আইপিএলের মহেন্দ্র সিং ধোনিকে রেখেই দল সাজিয়েছে চে‌ন্নাই সুপার কিংস। কিন্তু ৪২-র ধোনি কী ২০২৪ সালের পুরো আইপিএল খেলবেন? নাকি বাছাই করা কিছু ম্যাচেই মাঠে নামবেন মাহি?

২০২৩ সালের আইপিএলে পায়ে চোট নিয়েও ১৬টি ম্যাচ খেলেছিলেন ধোনি। পরে সেই চোটে অস্ত্রোপচারও হয়। এখন তিনি ফিট। আবারও স্বমহিমায় ধরা দিতে প্রস্তুত তিনি। তাঁর হাত ধরে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা শুরু সমর্থকদের।

আপাতত পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছেন ধোনি। মাহির পরিবারের সঙ্গে রয়েছেন ঋষভ পন্থও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+