MS Dhoni: আইসিসি ইভেন্টে রয়েছে বোলার ধোনির সাফল্য, আন্তর্জাতিক ক্রিকেটে মাহির একমাত্র শিকার কে? দেখুন ভিডিও
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির নানাবিধ রেকর্ডের কথা ক্রিকেটপ্রেমীদের নখদর্পণে। তা সে ব্যাট হাতে হোক কিংবা উইকেটকিপার হিসেবে। ভারত অধিনায়ক হিসেবেও তাঁর রয়েছে ঈর্ষণীয় সাফল্য।
ধোনিই একমাত্র অধিনায়ক যাঁর নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন হয়েছে ২০১১ সালের বিশ্বকাপে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত চ্যাম্পিয়ন হয়েছে মাহির নেতৃত্বেই।

এই প্রতিবেদনে সেই সব বিষয়ে আলোকপাত না করে নজর রাখা যাক বোলার ধোনির পরিসংখ্যানে। ধোনিকে ভারতীয় দলের নেট হোক, কিংবা আইপিএলের অনুশীলনে বা ঝাড়খণ্ড দলের প্র্যাকটিসে হাত ঘোরাতে দেখা গিয়েছে। কিন্তু জানেন কি, আন্তর্জাতিক ক্রিকেটেও বোলার ধোনির শিকার রয়েছে।
ধোনি ৯০টি টেস্ট খেলেছেন, ৭টি ইনিংসে বোলিং করেন। ৯৬টি বল করেছেন, ৬৭ রান দিয়েছেন, কোনও উইকেট পাননি। একদিনের আন্তর্জাতিকে ধোনি খেলেছেন ৩৫০টি ম্যাচ। ২টি ইনিংস মিলিয়ে মোট ৩৬টি বল করেন, ৩১ রান দেন, ঝুলিতে রয়েছে ১টি উইকেট। সেরা বোলিং ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটেও ধোনির একটি উইকেট আছে।
২০০৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোহানেসবার্গে ভারত ৩০ সেপ্টেম্বর খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচটি ভারত জেতে ১০৭ বল বাকি থাকতে ৭ উইকেটে। টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। প্রবীণ কুমার ও আশিস নেহরাকে দিয়ে দুই প্রান্ত থেকে বোলিং করাতে শুরু করেন অধিনায়ক ধোনি।
প্রথম চেঞ্জ হিসেবে অভিষেক নায়ারকে বোলিং করতে ডাকেন। এরপর সকলকে অবাক করে দিয়ে ধোনি নিজেই বল করতে চলে আসেন। ম্যাচের বয়স তখন ১৬ ওভার। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৪৯। দীনেশ কার্তিককে উইকেটকিপার হিসেবে দাঁড় করিয়ে ধোনি বল করতে যান। প্রথম দুই বলে ধোনির বলে দুটি চার মারেন ট্রাভিস ডাওলিন।
ডাওলিন ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরে। দুটি চার হজম করার পর তৃতীয় বলেই ডাওলিনের উইকেট ছিটকে দেন ধোনি। এই উইকেটটি পাওয়ার আগে ধোনি নেহরার বলে দুটি ক্যাচও ধরেছিলেন। ফলে ডাওলিনই হলেন আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির একমাত্র শিকার। তবে ধোনির আন্তর্জাতিক উইকেটের সংখ্যা আরও বাড়তেও পারতো।
২০১১ সালে লর্ডস টেস্টে ধোনি বল করছিলেন কেভিন পিটারসেনকে। রাহুল দ্রাবিড় ছিলেন উইকেটকিপার। কট বিহাইন্ডের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার বিলি বাউডেন। যদিও ডিআরএসের দ্বারস্থ হতে সময় নেননি কেপি। দেখা যায়, বল তাঁর প্যাডে লেগে জমা পড়েছে রাহুলের হাতে। ফলে টেস্টে প্রথম উইকেট পাওয়ার পথে ধোনির বাধা হয় ডিআরএস।
এ ছাড়া ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে ধোনির বলেই লেগ বিফোর দেন আম্পায়ার। শ্রীলঙ্কা রিভিউ নেয়। দেখা যায়, বল মাহেলার ব্যাটে লেগে প্যাডে লেগেছে। ফলে এই ক্ষেত্রেও বোলার ধোনিকে হতাশ হতে হয়। তবে টি২০ আন্তর্জাতিকে কখনও ধোনিকে বল করতে দেখা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications