MS Dhoni: বিপাকে ক্যাপ্টেন কুল, আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগে ধোনির জবাব তলব বোর্ডের
আর্থিক প্রতারণার একটি মামলায় এবার বিপাকে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স কমিটির কাছে আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে। তাতে যুক্ত রয়েছে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামও।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে বিসিসিআই এথিক্স কমিটি একটি অভিযোগ সংক্রান্ত বিষয়ে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। এই অভিযোগটি দায়ের করেছেন উত্তরপ্রদেশের বাসিন্দা রাজেশ কুমার মৌর্য। মামলাটি ধোনি এবং তাঁর প্রাক্তন ব্যবসায়িক অংশীদার তথা বন্ধুর মিহির দিবাকরের মধ্যে আর্থিক জালিয়াতি কাণ্ডের অংশ।

একটি ক্রীড়া ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স কমিটির আগামী ৩০ অগাস্টের মধ্যে ধোনিকে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। অভিযোগকারী মিহির দিবাকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু একটা সময় মিহির এবং ধোনি ব্যবসায়িক সঙ্গী ছিলেন। অভিযোগকারী আরকা স্পোর্টসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন।
মিহির দিবাকর ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ক্রিকেট অ্যাকাডেমি খোলার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু দিবাকর চুক্তিতে উল্লেখিত শর্ত পালন করেননি। এক্ষেত্রে আরকা স্পোর্টসকে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি। চুক্তির আওতায় মুনাফা ভাগাভাগি করার কথা থাকলেও চুক্তির সব শর্ত ভঙ্গ করা হয় বলেও অভিযোগ উঠে।
মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্য দাস এই কোম্পানির পরিচালক। এরপর আর্থিক প্রতারনার জন্য মিহিরকে জয়পুর পুলিশ হেফাজতে নেয়। এমএস ধোনির নামের অপব্যবহার করে জয়পুরে একটি ক্রিকেট অ্যাকাডেমি খোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অন্যদিকে আগামী মরশুমের আইপিএলে সিএসকের হয়ে ধোনি খেলবেন কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত।
ক্রিজবাজের প্রতিবেদন অনুসারে, নিলাম নিয়ে চূড়ান্ত ঘোষণার পরই আগামী মরশুমে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন ধোনি। পরের বছরের মেগা নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজ়িকে ছ'জন করে ক্রিকেটার ধরে রাখার সুবিধা দেওয়া হতে চলেছে। যা নিয়ে বিতর্ক বা আলোচনা অব্যাহত। তবে গত বার যেমন চার জনকে ধরে রাখা গিয়েছিল, এ বার থেকে আরও দু'জন করে ক্রিকেটার ধরে রাখা যাবে। কোনও 'রাইট-টু-ম্যাচ' বিকল্প থাকছে না।
২০২৪ সালের আইপিএল মরশুম শেষ হওয়ার পর ধোনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন ২০২৫ সালের নিলামে অন্তত ৬ জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম হলে তবেই তিনি খেলবেন। নাহলে খেলা ছেড়ে দেবেন। বোর্ড যদি নিয়মে বদল আনে, তা হলে আরও অন্তত এক বছর ধোনি খেলতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications