Jharkhand Assembly Election: ভোটের ময়দানে নামছেন ধোনি, ঝাড়খণ্ডের নির্বাচনে বড় দায়িত্ব পেলেন ক্যাপ্টেন কুল

আগামী বছর ২০২৫ সালে মহেন্দ্র সিং ধোনি আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে চলছে প্রবল চর্চা। এরইমধ্যে এবার ভোটের ময়দানে ‌নামলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ক্যাপ্টেন কুল?

ধোনির মতো কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বের রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা কম নয়। ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মাহি। এরপর থেকে ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। ফলে ধোনির রাজনীতিতে আগমন নিয়ে চর্চার অন্ত নেই। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই সেই জল্পনার পারদ বৃদ্ধি পেয়েছে।

অবশেষে নিজ রাজ্যের বিধানসভা ‌ভোটে একটি বড় দায়িত্ব নি‌লেন ধোনি। না কোনও রাজনৈতিক দলের প্রার্থী বা প্রচারক হচ্ছে না। ধোনি সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই কাজ করবেন ভোটের। আসন্ন ঝাড়খণ্ড নির্বাচনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে জাতীয় নির্বাচন কমিশন। মাহি ভোটারদের আরও ভোটদানে উৎসাহিত করবেন।

ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার সাংবাদিক সম্মেলনে বলেছেন, "মহেন্দ্র সিং ধোনি ভোটদানের জন্য মানুষকে সচেতন ও উৎসাহিত করার জন্য তিনি কাজ করবেন। তিনি তাঁর ছবি ভোটের কাজে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছেন।" আগামী দিনে কীভাবে ধোনিকে ব্যবহার করে ভোটারদের আরও বেশি বুথ মুখী করা যায় , সেই বিষয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রাখছে নির্বাচন কমিশন।

ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হবে, ১৩ই নভেম্বর এবং ২০শে নভেম্বর ভোটগ্রহণ হবে৷ ২৩ নভেম্বর ভোট গণনা হবে। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের জন্য ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে সব রাজনৈতিক দলগুলিরই।

ঝাড়খণ্ডের ভূমিপুত্র ধোনি। বছরের বেশিরভাগ সময় রাঁচিতে থাকেন তিনি। তাই রাজ্যে ভোট নিয়ে প্রচারে তাঁর থেকে ভাল মুখ আর কে হতে পারেন? তার উপর যুব প্রজন্মের কাছে তিনি আইকন। ফলে তাঁকেই ঝাড়খণ্ডে ভোটের মুখ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরআগে সচিন তেন্ডুলকর এই দায়িত্ব পালন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+