MS Dhoni: ঝাড়খণ্ডের বিজেপি নেতাদের সঙ্গে মাহির মিটিং, লোকসভা ভোটের আগেই রাজনীতিতে আসছেন ধোনি?
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের দুই প্রাক্তন অধিনায়ককের রাজনীতিতে যোগদানের জল্পনা নতুন নয়। বাংলার মহারাজকে নিয়ে জল্পনার মাত্রা অনেকটাই বেশি। কারণ দিল্লি-কলকাতায় একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে বিজেপি এবং তৃণমূলের শীর্ষনেতাদের সঙ্গে এক মঞ্চে দেখতে পাওয়া যায় সৌরভকে। এবার মাহিকে ঘিরেও বাড়ছে জল্পনার পারদ। কিন্তু কেন? সেই বিষয়েই বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
শুক্রবার সকাল থেকে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে ঝাড়খণ্ড বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এই ছবি প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়েছে তাহলে কী ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি শিবিরে নাম লেখাচ্ছেন মাহি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করবেন এমএসডি।

ঠিক কী নিয়ে ধোনির সঙ্গে বিজেপি নেতারা বৈঠক করলেন তা অবশ্য জানাই থেকে গিয়েছে। সূত্রের খবর অনুসারে, অমিত শাহের নির্দেশেই রাজ্যের বিজেপি নেতারা ধোনির সঙ্গে সাক্ষাত করেন।
সাম্প্রতিক আইপিএল নিলামের আগে চেন্নাই সুপার কিংসের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় ফের দেখা যায় মাহির নাম। যার ফলে গত ২০২৩ আইপিএলে যে ধোনি অবসর নিচ্ছেন সেই জল্পনা ভুল প্রমাণিত হয়ে যায়।
Mahendra Singh Dhoni meets Jharkhand BJP leaders. #MSDhoni #BJP pic.twitter.com/LyptJG3ido
— Pritam Parthasarathi (@Pritampartha7) November 30, 2023
২০২৩ সালের আইপিএলে পায়ে চোট নিয়েও ১৬টি ম্যাচ খেলেছিলেন ধোনি। পরে সেই চোটে অস্ত্রোপচারও হয়। এখন তিনি ফিট। আবারও স্বমহিমায় ধরা দিতে প্রস্তুত তিনি। তাঁর হাত ধরে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা শুরু সমর্থকদের।
২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করার পরই ধোনি পরের মরসুমেও খেলার বার্তা দিয়েছিলেন। কিন্তু আইপিএল পর্ব মিটতেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। এরপর কতটা ফিট হতে পেরেছেন মাহি, সেটা নিয়েও প্রশ্ন উঠৈ। কিন্তু সিএসকে শিবিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখন অনেকটাই ফিট আছেন ধোনি। ২০২৪ সালে পুরো আইপিএলেই দেখা যেতে পারে মাহি ম্যাজিক।












Click it and Unblock the Notifications