অবশেষে নিজের কামব্যাক নিয়ে মুখ খুলে ধোঁয়াশা দূর করলেন, জানা গেল কবে ক্রিকেটে ফিরবেন মাহি
কবে বাইশ গজে ফিরবেন ধোনি? গত কয়েক মাসে এটাই এখন কোটি টাকার প্রশ্ন !
কবে বাইশ গজে ফিরবেন ধোনি? গত কয়েক মাসে এটাই এখন কোটি টাকার প্রশ্ন ! বোর্ড থেকে নির্বাচকরা যার উত্তর দিতে ব্যর্থ। জল্পনার পর জল্পনা, মন্তব্যের পর মন্তব্য। শেষ কয়েক মাসে বাইশ গজে না থেকেও যেন প্রবলভাবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কখনও তাঁর অবসর নিয়ে ক্রিকেটমহল সরগরম, কখনও তাঁর কামব্যাক নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। সবের শেষে এবার ধোঁয়াশা দূর করে কামব্যাক প্রশ্ন মুখ খুললেন মহেন্দ্র জী!

কী জানালেন ধোনি
নিজের অঘোষিত সন্ন্যাস নিয়ে ধোনিকে প্রশ্ন করা হলে মাহি বলেন, 'জানুয়ারি পর্যন্ত আমাকে এইসব প্রশ্ন করবেন না!' বাকি আর কিছুই বলেননি ধোনি।

ধোনির উত্তরে কী কী সম্ভাবনা তৈরি হচ্ছে
জানুয়ারির আগে প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করবেন না, মাহির এই উত্তরে ধরে নেওয়া যায় সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন মাহি। জানুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে। ধরে নেওয়া যায় সেক্ষেত্রে অজিদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন ধোনি। জানুয়ারিতেই এরপর অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ।সেই সিরিজেও মাহিকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বলে ধরে নেওয়া যায়।

চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএলের পর
সূত্রের খবর , চলতি বছরের আইপিএল খেলেই তারপরই নিজের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ধোনি।

ধোনিকে নিয়ে শাস্ত্রী যা বলেছেন
অন্যদিকে ধোনি ২০২০ বিশ্বকাপে খেলবেন কিনা সেই প্রসঙ্গে শাস্ত্রী বলেন পুরোটাই ২০২০ সালে আইপিএলে ধোনির পারফর্ম্যান্সের উপর নির্ভর করবে।












Click it and Unblock the Notifications