মাদ্রাজ হাইকোর্টে আইপিএস-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করলেন মহেন্দ্র সিং ধোনি
মাদ্রাজ হাইকোর্টে আইপিএস-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করলেন মহেন্দ্র সিং ধোনি
ম্যাচ ফিক্সিং সংক্রান্ত ঘটনায় সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগ এনে মাদ্রাজ হাইকোর্টে আইপিএস জি সম্পত কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করলেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। বিচারক পিএন প্রকাশের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুক্রবার তা হয়নি।

২০১৪ সালে তৎকালীন ইন্সপেক্টর জেনারেল সম্পত কুমারের বিরুদ্ধে একটি মামলা করেন এমএস ধোনি। সেই মামলায় আদালতের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন এমন নির্দেশ দেওয়া জন্য যাতে তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং সংক্রান্ত কোনও রকম মন্তব্য করার ক্ষেত্রে স্থায়ী ভাবে বিরত থাকেন সম্পত। তাঁর সম্মানহানি করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিক আদালত, এই আনুরোধও করেছিলেন ধোনি। ধোনির সেই মামলার ভিত্তিতে ২০১৪ সালের ১৮ মার্চ একটি অন্তবর্তীকালীন নির্দেশ দেয় আদালত, যেখানে নির্দিষ্ট ভাবে সম্পত কুমারকে জানিয়ে দেওয়া হয় ধোনির সম্পর্কে কোনও ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে।
আদালতের এই নির্দেশ থাকা স্বত্ত্বেও সম্পত কুমার সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেন, অভিযোগ ওই হলফ নামায় বিচারবিভাগ এবং তাঁর বিরুদ্ধে মামলাগুলিতে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা বর্ষীয়ান আইনজীবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন তিনি। ২০২১ সালে এই বিষয়টি মাদ্রাজ হাইকোর্টের নজরে আনা হয়। চলতি বছর ১৮ জুলাই অ্যাডভোকেট জেনারেল আর শানমুগাসুন্দরমের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ১১ অক্টোবর ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালতের রায় অবমাননার অভিযোগে ফৌজদারি মামলা করেন ধোনি। সেখানে অভিযোগ করা হয় আদালত অন্তবর্তীকালীন যে রায় ২০১৪ সালে দিয়েছিল সেই রায়ের অবমাননা করেছেন প্রাক্তন এই আইপিএস এবং এর বিরুদ্ধে কঠর পদক্ষেপ নেওয়া হোক। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি।












Click it and Unblock the Notifications