ম্যাচ শেষ হতেই সটান মাঠে ঢুকে ক্যাপ্টেন কুলের পা ছুঁলেন এক সমর্থক, দেখুন ভিডিও

আরসিবি বনাম সিএসকে ম্যাচ শেষে এক ধোনি ভক্ত পায়ে পড়ে গেলেন মাহির। পরে তাঁকে বুঝিয়ে মাঠ থেকে বাইরে পাঠানো হয়।

মহেন্দ্র সিং ধোনি, এই একটি নাম যেন এখনও জাদুর মতো বশ করে রেখেছে ক্রিকেট ভক্তদের। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানের মতো সুপারস্টার ক্রিকেটাররা থাকলেও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তায় যে কোনও ঘাটতিই পড়েনি তা ফের একবার প্রমাণ করে দিল আইপিএল ২০১৮।

ম্যাচ শেষ হতেই সটান মাঠে ঢুকে ক্যাপ্টেন কুলের পা ছুঁলেন এক সমর্থক, দেখুন ভিডিও

শনিবার চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ঘটনা। ঘরের মাঠে আরসিবিকে ছয় উইকেটে হারিয় তখন প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছিলেন মাহি। হঠাৎই সেই সময় এক ভক্ত এসে তাঁর পায়ে হুমড়ি খেয়ে পড়েন। তাঁর পা জাপটে ধরে প্রণাম করেন। পরে সেই সমর্থককে বুঝিয়ে মাঠের বাইর পাঠান ধোনি।

As @ChennaiIPL climb to the top of the #VIVOIPL points table, yet another fan rushes to meet his idol @msdhoni. #CSKvRCB #VIVOIPL pic.twitter.com/p14RVjGFs9
— IndianPremierLeague (@IPL) May 5, 2018

এর কয়েক দিন আগেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন তাঁর পায়ে পড়ে যান সমর্থক। ভালবেসে নিজের ভক্তের মাথার উপর স্নেহের হাত রাখেন ধোনি। পরে ধোনির পরামর্শে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাঠের বাইরে বেড়িয়ে আসেন ওই সমর্থক।

শুধু আইপিএলের মঞ্চেই নয়, বার বার বিভিন্ন সময় এই ভাবে সমর্থকদের সামলাতে হয়েছে ধোনিকে। দেশের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচ চলাকালীন এক ভক্ত দৌড়ে এসে প্রণাম করেন ধোনিকে। একই দৃশ্য দেখা যায় বিজয় হাজারে ট্রফির ম্যাচেও। নিরাপত্ত বলয় টপকে মাঠে ঢুকে প্রিয় ক্রিকেটারের পায়ে পড়ে যান এক ধোনি ভক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+